রাজশাহীতে থ্রিজি ও ফোরজি সেবা না পাওয়ার অভিযোগ! « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে থ্রিজি ও ফোরজি সেবা না পাওয়ার অভিযোগ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৮:১৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৮:১৮
Link Copied!
রাজশাহীতে থ্রিজি ও ফোরজি সেবা না পাওয়ার অভিযোগ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে থ্রিজি ও ফোরজি সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। সংযোগ না পাওয়ার কথা নিশ্চিত করেছেন নগরের ভুক্তভোগী নাগরিকরা। নেট না থাকার কারণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র বক্তব্য পর্যন্ত নিতে পারছে না বলে জানান প্রতিবেদক।

কৃষক দলের রাজশাহী জেলার আহ্বায়ক শফিকুল আলম বলেন, সকাল ১১টা থেকেই সমাবেশস্থলের আশেপাশে মোবাইলের ইন্টারনেট কাজ করছে না। সমাবেশস্থল থেকে দূরে গিয়েও ইন্টারনেট পাইনি।

সমাবেশস্থল থেকে বিএনপির কর্মী হসিব মুনতাসির বলেন, সমাবেশস্থল থেকে আমার বাসায় ভিডিও কল করতে চেয়েছিলাম। কিন্তু, ইন্টারনেট না থাকায় কল দিতে পারিনি।

বিজ্ঞাপন

এর আগে গত ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির গণসমাবেশের দিন সেখানে মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিলো। ১৯ নভেম্বর সিলেটে ও ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির গণসমাবেশের দিনও থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দেয় বিটিআরসি। এছাড়াও, গত ২২ অক্টোবর বিএনপির সমাবেশের দিন খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রায় ৫ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিলো।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত