কলাপাড়ায় ধান কাটতে বাধা দিলে মা-ছেলে’কে পিটিয়ে জখম! « বাংলাখবর প্রতিদিন

কলাপাড়ায় ধান কাটতে বাধা দিলে মা-ছেলে’কে পিটিয়ে জখম!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ১০:৫৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ১০:৫৪
Link Copied!
কলাপাড়ায় ধান কাটতে বাধা দিলে মা-ছেলে’কে পিটিয়ে জখম! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কলাপাড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে বাবুল গাজী (৩৮) ও তার মা আমেনা বেগম (৬০) ‘কে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত অবস্থায় এদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চাকমইয়া ইউনিয়নের চুংগাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বাবুল গাজী জানান, আমার লাগানো ধানগুলো তোফাজ্জল মৃধা, খালেক মৃধার ছেলে জাকির মৃধা, নানি হাসান মৃধা কেটে নিয়ে যাচ্ছে। এ সময় আমি সেখানে গিয়ে তাদের ওই জমির ধান কাটতে বাধা দিলে তারা আমাকে বেধড়ক মারধর করে। আমাকে বাঁচাতে এসে আমার মাকেও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

তিনি আরও জানান, কয়েক মাস আগে এদের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়, ওই অভিযোগ ভিত্তিতে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় অ্যাডভোকেট সত্তার উকিল চেম্বারে ফয়সালার জন্য বসা হয়, ওই বৈঠকে চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত ধান কেউ কাটতে পারবে না, এমন শর্ত দেওয়া সত্ত্বেও আসামিরা ওই দিন বিকেলে ধান কাটার চেষ্টা চালায়, এতে বাধা দিলে আমাকে ও আমার মাকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত