
শহীদ রফিকুল ইসলাম দুলাল’র ৩২তম শাহাদৎ বার্ষিকীতে রাসিক মেয়র লিটনের শ্রদ্ধা
ডেস্ক নিউজ
শহীদ রফিকুল ইসলাম দুলাল’র ৩২তম শাহাদৎ বার্ষিকীতে রাসিক মেয়র লিটনের শ্রদ্ধা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহীদ রফিকুল ইসলাম দুলালের মৃত্যুবার্ষিকীতে রাজশাহী কলেজে শহীদ দুলালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশন মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী কামাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক হোসেন মোঃ আহসানুল হক পিন্টু, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মমিন, আব্দুস সোহেল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, বর্তমান মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, ডাক্তার সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্ত, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর, বিভিন্ন কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ থানার সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।


