প্যালিয়াটিভ কেয়ার ইউনিট’এ কেমন আছেন ‘ফুটবল সম্রাট’ পেলে? « বাংলাখবর প্রতিদিন

প্যালিয়াটিভ কেয়ার ইউনিট’এ কেমন আছেন ‘ফুটবল সম্রাট’ পেলে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ৪:৪৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ৪:৪৬
Link Copied!
প্যালিয়াটিভ কেয়ার ইউনিট’এ কেমন আছেন ‘ফুটবল সম্রাট’ পেলে? -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিশ্বকাপের ভরা বাজারে এই দু’টি মানুষকে তোলপাড় ব্রাজিল । তবে পেলে-কে নিয়ে চিন্তা কিছুতেই কাটছে না। ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম লিখেই দিয়েছিল যে, ‘ফুটবল সম্রাট’ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সেই খবর যে আদপে ভুয়ো, সেটা প্রমাণ করতে খোদ পেলে-কে দু’বার আসরে নামতে হয়েছিল। তবুও লাভ হয়নি। আর তাই এবার পেলে-র মেডিক্যাল আপডেট নিয়ে বড় মন্তব্য করে দিলেন তাঁর দুই কন্যা ফ্লাভিয়া নাসিমেন্ট এবং কেলি নাসিমেন্ট।

ক্ষোভ উগরে দিয়ে তাঁদের দাবি, পেলে ভালো আছেন। তিন সপ্তাহ আগে কোভিডে প্যালিয়াটিভ আক্রান্ত হয়েছিলেন। তাই তাঁকে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়। পেলে-র ছায়াসঙ্গী হিসেবে হাসপাতালে তাঁর সঙ্গে রয়েছেন মার্সিয়া আওকি । এই জাপানি মহিলা পেলে-র তৃতীয় স্ত্রী।

ব্রাজিলের বিখ্যাত গ্লোবো টিভি-তে ফ্লাভিয়া নাসিমেন্ট বলেন, ‘বাবার শারীরিক অবস্থা নিয়ে একের পর এক ভুয়ো খবর রটানো হচ্ছে। এমন খবরের বিন্দুমাত্র ভিত্তি নেই। এমন খবর দেখে আমাদের মানসিক অবস্থা তলানিতে চলে গিয়েছে। বিশ্বাস করুন সবার প্রিয় পেলে একেবারে ভালো আছেন। বাবার শারীরিক অবস্থা আরও সংকটজনক! তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না! কেমোথেরাপি কাজ করছে না! ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্ররকাশিত হয়েছে। এমনকি লেখা হয়েছে যে বাবা এখন প্যালিয়েটিভ কেয়ারে আছেন! এমন ভুয়ো খবরের কোনও ভিত্তি নেই।’

বিজ্ঞাপন

তাহলে কেন তিনবারের বিশ্বকাপ জয়ীকে ৩০ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল? আর এক কন্যা কেলি ন্যাসিমেন্টোর দাবি, পেলে করোনায় আক্রান্ত হয়েছিলেন। একে তো ৮২ বছরের লেজেন্ড কোলন ক্যানসারে দীর্ঘদিন ধরে আক্রান্ত, এরমধ্যে তাঁর ফুসফুসে সমস্যা রয়েছে। সেইজন্য সময় নষ্ট না করে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

কেলি বলছিলেন, বাবার বয়স হয়েছে। কোভিডে আক্রান্ত হওয়ার জন্য জ্বর এসেছিল। ফলে ফুসফুসে কিছু সংক্রমণ ধরা পড়ে। তাই আমরা তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। এখন আগের থেকে অনেক ভালো আছে।

গত ৩০ নভেম্বর রাতে ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম দাবি করে যে সূত্র মারফত জানা যায়, পেলের শরীর ফুলে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পেলের শারীরিক অবস্থা আরও সংকটজনক। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। কাজ করছে না কেমোথেরাপি। ৩ বারের বিশ্বকাপ জয়ীকে এখন রাখা হয়েছে প্যালিয়েটিভ কেয়ারে। স্বভাবতই দাবানলের মত ছড়িয়ে যায় এই খবর। যদিও পেলে ও তাঁর পরিবারের দাবি,’ফুটবল সম্রাট’ আগের থেকে ভালো আছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত