কিশোরগঞ্জে ফসলের জমি নষ্ট করে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ! « বাংলাখবর প্রতিদিন

কিশোরগঞ্জে ফসলের জমি নষ্ট করে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২২ | ৪:০৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২২ | ৪:০৪
Link Copied!
কিশোরগঞ্জে ফসলের জমি নষ্ট করে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়ন কুর্শা হাওর সহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে কৃষকের জমি থেকে ভেকু দিয়ে ৩ টি ইটভাটার মধ্যে মাটি নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে কৃষকের শত শত একর জমি ভেকু দিয়ে ইট খলার মধ্যে মাটি নেওয়ার ফলে যেমন জমির উর্বরতা শক্তি কমছে।

অন্যদিকে এসব ইটখলায় ইট পুড়ানোর ফলে এসব দূষিত ধোঁয়ায় নিকলী সদরের ৮-১০টি গ্রামের গাছপালা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ হাঁপানি, সর্দি, কাঁশি সহ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে।

এসব ইটভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছে না যুগ যুগ ধরে। এদিকে ইটভাটার ধোঁয়ায় জমির ধানী ফসল, আম, জাম, লিচু, নারিকেল সহ বিভিন্ন ফসল একবারে নষ্ট হয়ে যাচ্ছে। নিকলী সদর ও পাশ্ববর্তী ইউনিয়ন গুলোর পরিবেশ একেবারে দূষিত হয়ে পড়ছে বলে এলাকাবাসীদের মন্তব্যের শেষ নেই।

বিজ্ঞাপন

অন্যদিকে যে জমিতে ইরি বোরো ধান ৮০-৯০ মন হতো সেই জমিতে এখন বর্তমানে ৫০-৬০ মন দর একর প্রতি ধান হবে বলে অনেক কৃষক মনে করছেন। ইটভাটার ধোঁয়ায় যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি ভাবে ভেকু দিয়ে মাটি কাটার ফলে জমির উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে।

এই বিষয় নিকলী নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাকিলা পারভীনের সাথে কথা বললে তিনি জানান, ভেকু দিয়ে জমি থেকে মাটি কাটলে অবশ্যই আইনানুগ ভাবে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত