রাবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত « বাংলাখবর প্রতিদিন

রাবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২২ | ৪:৫০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২২ | ৪:৫০
Link Copied!
রাবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনভিত্তিক পদক্ষেপ প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। র‍্যালী শেষে আইন বিভাগের গ্যালারী কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, পিডিএফ আমার প্রাণের সংগঠন। আমি শুরু থেকেই পিডিএফের সাথে আছি। সকলের সুবিধার জন্য প্রত্যেকটি ভবনে লিফটের ব্যবস্থা করার চেষ্টা করছি। হলগুলোতে নিচতলায় টয়লেট স্থাপনের কাজ শুরু করে দিয়েছি। আমরা তোমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য করে গড়ে তুলতে চাই। আমরা আমাদের সম্মিলিত শক্তির মাধ্যমে সবাই একসাথে এগিয়ে যাব। আগে প্রতিবছর ৫ জনকে বৃত্তি প্রদান করা হতো। এখন থেকে প্রতিবছর ১০ জনকে বৃত্তি প্রদান করা হবে।

বিজ্ঞাপন

রাবি পিডিএফের সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, হল প্রাধ্যক্ষের আহ্বায়ক ড. সুজন সেন, পিডিএফ উপদেষ্টা গোলাম কিবরিয়া ফেরদৌস, পরিবহণ প্রশাসক মোকছেদুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত