বাউফলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি; অডিও ভাইরাল « বাংলাখবর প্রতিদিন

বাউফলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি; অডিও ভাইরাল

মোঃ জহিরুল ইসলাম, বাউফল প্রতিনিধি
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২২ | ৮:২৫
মোঃ জহিরুল ইসলাম, বাউফল প্রতিনিধি
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২২ | ৮:২৫
Link Copied!
বাউফলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি; অডিও ভাইরাল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীর বাউফলে একজন সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার এ সংক্রান্তে একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এর আগে গত সোমবার (০৫/১২/২২) রাত ৮টার দিকে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাউফলে ‘প্রেসক্লাব বাউফল’ নামের একটি বিতর্কিত সংগঠনের কমিটি ঘোষণা করা হয়। ওই সংগঠনে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি নুরুল আমিন আজাদীকে (৩৫) তার ইচ্ছার বিরুদ্ধে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়। এ ঘটনায় নুরুল আমিন গত ১৫নভেম্বর ২২ ফেজবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেকে বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্য দাবি করে অন্য কোন সংগঠনের সাথে তার সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে ওই বিতর্কিত সংগঠন ‘প্রেসক্লাব বাউফল’র সভাপতি আরিফুজ্জামান খাঁন রিয়াদ(৪০) (স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তর, বাউফল) তাকে (নুরুল আমিন) দুপুর ১টার দিকে মুঠোফোনে প্রাননাশের হুমকি দেন। এঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী (২৩১,তাং-০৫.১২.২২) করা হয়েছে। এসংক্রান্ত একটি অডিও গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়।

বিজ্ঞাপন

ওই অডিওতে রিয়াদকে বলতে শোনা যায়, তোর সাহস কি করে হয় ফেসবুকে স্টাটাস দাও? এত সাহস তোকে কে দিছে? তুই বাউফল আসবি কবে? আমি তোর বাড়ি অাসলে তোর কানসা(কান) ফাডাইয়া দিমু। ওই অডিওতে তাকে প্রকাশ অনুপযোগী আরও কিছু অকথ্য ভাষায় গালাগাল করতে শোনা যায়।

এ ব্যাপারে অভিযুক্ত আরিফুজ্জামান খাঁন রিয়াদ বলেন, ‘আমি তার(নুরুল আমিন) সাথে কোন কথা বলিনি। আমার সাথে যাদের রাজনৈতিক ও পারিবারিক ভাবে শত্রুতা রয়েছে তারা এই কল রেকর্ড এডিট করে ফেইসবুকে ছেড়ে দিয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, জিডি করা হয়েছে। জিডির কপি আমরা কোর্টে পাঠিয়েছি। কোর্ট থেকে অনুমতি পেলে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত