
সিংড়ায় দুর্নীতি বিরোধী র্যালি ও মানববন্ধন
ডেস্ক নিউজ
সিংড়ায় দুর্নীতি বিরোধী র্যালি ও মানববন্ধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাইফুল ইসলাম, ড. জাকিয়া পারভীন, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, মোঃ কুরবান আলী, মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ।


