উজিরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার! « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৩ | ৫:০৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৩ | ৫:০৬
Link Copied!
উজিরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে ‘৩৬৭পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুল মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনা সুত্রে জানা যায়, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান ও ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মাজিদুল হক খান ও এ.এস.আই মহিউদ্দিন মঈনসহ একদল চৌকস পুলিশের টিম ব্যপক অভিযান চালিয়ে মশাং বাজারের সামনে থেকে মাদক ব্যবসায়ী সাইদুল মল্লিক (৩৮) কে ‘৩৬৭পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে এবং একটি মোবাইলসেট ও নগদ ৩ হাজার ৮ শত টাকা জব্দ করা হয়েছে।

অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাইদুল উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক গ্রামের মোঃ হাবিবুর রহমান মল্লিকের ছেলে। এ ঘটনায় এস.আই মাজিদুল হক খান বাদী হয়ে অভিযুক্ত সাইদুল মল্লিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

উজিরপুর মডেল থানার সদ্য যোগদানকৃত ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, মাদকের সাথে আপোষ নহে। উজিরপুর উপজেলাকে মাদক মূক্ত করা হবে। প্রতিনিয়ত মাদকের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত