আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবি জানিয়ে রাবি শিক্ষার্থী মানববন্ধন! « বাংলাখবর প্রতিদিন

আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবি জানিয়ে রাবি শিক্ষার্থী মানববন্ধন!

আল-মামুন আশিক, রাবি
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ৪:৫৩
আল-মামুন আশিক, রাবি
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ৪:৫৩
Link Copied!
আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবি জানিয়ে রাবি শিক্ষার্থী মানববন্ধন! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ দাবি জানায় তারা। এসময় সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়।

নিহত শিক্ষার্থীর নাম সাইমা আরাবী ইভা(২৪)। তিনি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও রাজশাহীর কর্ণহার থানার দেবেরপাড়া গ্রামের মো. হারুন অর রশিদ ও তাসলীমা রশীদের কন্যা।

কর্মসূচিতে সাইমার পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ বিভাগের শিক্ষার্থী আসিম নাবিল। তিনি বলেন, মেয়ে ও অসুস্থ স্বামীকে নিয়ে একা বাড়িতে থাকায় জীবনের নিরাপত্তা ও সম্মানহানির ভয়ে আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করতে চাইনি। পরে গত ১৪ জানুয়ারি ভেটেরিনারি ডাক্তার মো. নাজমুল হাসানের শাওনের সঙ্গে ইভার বিবাহ হয়। এতে পলাশ আমার মেয়ের অতীতের কিছু ছবি এবং ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ১৫ জানুয়ারি পলাশ ও তার সঙ্গীরা রাস্তা হতে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে জোরপূর্বক বিয়ে করে। ফলে একপর্যায়ে ইভা গত ১৯ জানুয়ারি বিকেলে অতিরিক্ত পরিমাণে ড্রাগ (ঔষধ) খেয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় পলাশসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

মহিলা পরিষদের নেত্রী ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বলেন, সাইমা আরাবীর উপর এতটা মানসিক চাপ তৈরি করা হয়েছিলো যে তার জীবনটাকে সে মূল্যহীন মনে করেছিলো। সে কোথাও মানসিক সমর্থন পায় নি, একা বোধ করেছে। জীবনটা তার কাছে অর্থহীন হয়ে গিয়েছে। তখনই একজন মানুষ তার জীবনকে তুচ্ছ মনে করে আত্মহত্যার পথ বেছে নেয়। তার আত্মহত্যায় পরিবার, বিশ্ববিদ্যালয় ও দেশের যে ক্ষতি হয়েছে তা পূরণ হবে না। এই রকম ঘটনার যেন আর পূণরাবৃত্তি না ঘটে সে জন্য প্ররোচনা কারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

চিকিৎসা মনোবিজ্ঞানের শিক্ষার্থী রাইসুল ইসলাম মাহবুব বলেন, মানসিক সমস্য হলে কিভাবে তা সমাধান করতে হবে সে বিষয়ে সাইমা আবীরা আপু ভালো করেই অবগত ছিলেন। তারপরেও তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কি পরিমান চাপ সৃষ্টি করলে একজন মনোবিজ্ঞানের শিক্ষার্থী আত্মহত্যা করে সেটা অনেক বড় প্রশ্ন। এটা কি আসোলেই হত্যা নাকি আত্মহত্যা সেটা আমাদের খুজে দেখতে হবে। আপুকে আমরা অনেক কাছ থেকে দেখেছি এবং আপু আমদের সবার সাথেই পরিচিত। আপুর আত্মহত্যার খবর আমাদের কাছে বজ্রপাতের মত ছিলো। কেউ বিশ্বাস করতে পারি নি। দেশের একজন মেধাবী শিক্ষার্থী, যে ভবিষ্যতে চিকিৎসা মনোবিজ্ঞানী হবে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া হয়েছে। আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বিভাগের শিক্ষকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত