তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা! « বাংলাখবর প্রতিদিন

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৫৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৫৬
Link Copied!
তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকার (৫৩) কে দূর্বত্তরা গুলি চালিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে।

এ সময় তিনি তাঁর ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। আব্দুল কুদ্দুস সরকার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ভোগলমান চারমাথা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

বিষয়টি তাঁর ছেলে মো. রুহুল আমীন নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন হত্যার পর হত্যাকারীরা ‘পূর্ববাংলা সর্বহারা পার্টির সদস্য’ বলে ধারণা করছে তিনি বলেন হত্যাকারীরা উপর্যপরি গুলি চালিয়ে আমার বাবাকে হত্যা করেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ‘২০ থেকে ২৫ জন পূর্ব বাংলার সর্বহারা পাটির অস্ত্রধারী সদস্যরা’ ভোগলমান চারমাথা বাজারে আসে। তারা হ্যান্ড মাইকে বাজারের লোকজনকে বাজার ত্যাগ করার নির্দেশ দেয়। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতংকের সৃষ্টি করে। পরে আব্দুল কুদ্দুস সরকারের ছেলের কীটনাশকের দোকানে ঢুকে পড়ে তারা এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই উপর্যপরি কয়েক রাউন্ড গুলি চালিয়ে আব্দুল কুদ্দুস সরকারের মৃত্যু নিশ্চিত করে এলাকা ত্যাগ করে।

পরে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনা স্থলে রওনা দিয়েছেন বলেন জানিয়েছেন তাড়াশ থানার এস আই আব্দুস সালাম। তিনি আরো জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। পরে বিস্তারিত জানাবেন। এদিকে সাবেক আব্দুল কুদ্দুককে হত্যার পরপরই ওই এলাকায় ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত