রাবির শিক্ষা ও গবেষণা অনুষদের নতুন পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস « বাংলাখবর প্রতিদিন

রাবির শিক্ষা ও গবেষণা অনুষদের নতুন পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:০৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:০৬
Link Copied!
পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনস্টিটিউটে উপস্থিত হয়ে তিনি যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ।

নতুন দায়িত্ব পাওয়ায় বিষয়ে জানতে চাইলে অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, প্রশাসন থেকে আজই চিঠি পেয়েছি। চিঠি পেয়েই যোগদান করেছি। ইনস্টিটিউটে শিক্ষক সংকট ও সেশনজটসহ সকল সমস্যা মাননীয় উপাচার্য স্যারের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করবো।

বিজ্ঞাপন

অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ১৯৯৪ সালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৭ সালে একই বিভাগের সহকারী অধ্যাপক এবং ২০০৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

এর আগে তিনি ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত বিভাগটির সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ছিলেন। অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত