
সিরাজগঞ্জে মটরসাইকেল জব্দ সহ ১ মাদক কারবারী গ্রেফতার!
ডেস্ক নিউজ
সিরাজগঞ্জে মটরসাইকেল জব্দ সহ ১ মাদক কারবারী গ্রেফতার! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে র্যাব-১২, অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় ৩ মার্চ ২০২৩ খ্রিঃ বিকেল ৩.২৫ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন খোকসা মৌজাস্থ জনৈক শাহআলী মুন্সির বাড়ীর সামনে ওয়াবদা রোড (ক্রসবাধ) পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১ টি মটরসাইকেল এবং ২টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আরিফুল ইসলাম(২২) পিতা-মৃত শেজাব, গ্রাম-রামাইল, থানা-ভূয়াপুর, জেলা-টাঙ্গাইল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে।


