নাটোরে আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন! « বাংলাখবর প্রতিদিন

নাটোরে আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৩ | ২:৪৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৩ | ২:৪৬
Link Copied!
নাটোরে আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরে এক আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারী রুবেল হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রবিবার বেলা ১২ টার দিকে শহরের কানইখালী পূরাতন বাসষ্ট্যান্ড এলাকায় জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি প্রদীপ লাকরা, সাধারণ সম্পাদক কালিদাস রায়, সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস,গুরুদাসপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদিক মাধাই মুন্ডাসহ আদিবাসী নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, চলতি বছরের ১২ ফেব্রয়ারী গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর তুলাধুনা গ্রামের কার্তিক পাহাড়িয়ার স্ত্রী স্বরসতী পাহাড়িয়া তার শিশু কন্যা বৃষ্টি পাহাড়িয়াকে চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে যান।

পরে বৃষ্টিকে ভর্তি করে অফিস কক্ষ থেকে বের হওয়ার সময় বিদ্যালয়ের অফিস সহায়ক রুবেল হোসেন পেছন থেকে স্বরসতী পাহাড়িয়াকে জড়িয়ে ধরে।

এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং তাকে ধর্ষনের চেষ্টা করে। এ অবস্থায় স্বরসতী পাহাড়িয়া চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এল রুবেল হোসেন তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এঘটনায় স্বরসতী পাহাড়িয়া বাদী হয়ে ১৩ ফেব্রয়ারী রুবেল হোসেনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরবর্তীতে অভিযোগটি আমলে নিয়ে থানা থেকে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে রুবেল হোসেন পলাতক রয়েছে।

তাকে দ্রত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত