সিংড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়! « বাংলাখবর প্রতিদিন

সিংড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৩ | ৪:২৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৩ | ৪:২৪
Link Copied!
সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন। রোববার দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের চলনবিল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, মিডিয়া প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি শারফুল ইসলাম খোকন, ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন আলীরাজ, ঢাকা টাইমস প্রতিনিধি হাসান ইমাম, মানবকন্ঠ প্রতিনিধি সোহরাব হোসেন, দৈনিক বাংলাখবর প্রতিদিন পত্রিকা, বিডিনিউজ ৯৯৯ ডটকম ও উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ কুরবান আলী, খলিল মাহমুদ, আবু বকর সিদ্দিক প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের ইতিহাস-ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আর এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

এছাড়াও সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ও সহযোগিতায় সমাজের অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে চান ইউএনও।
এর আগে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন ইউএনও মাহমুদা খাতুন

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত