রাজশাহীতে সাংবাদিক পরিচয়ে নারীদের ব্ল্যাকমেইল ও প্রতারক চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে সাংবাদিক পরিচয়ে নারীদের ব্ল্যাকমেইল ও প্রতারক চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৩ | ৭:১৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৩ | ৭:১৭
Link Copied!
রাজশাহীতে সাংবাদিক পরিচয়ে নারীদের ব্ল্যাকমেইল ও প্রতারক চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী মহানগরীতে নিজেকে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, ভূয়া ডিবি পুলিশ, ভ্রাম্যমাণ আদালতের ভূয়া ম্যাজিস্ট্রেট এবং কখনো বড় মাপের ব্যবসায়িক বলে দাবি করে বোকা বানিয়ে দুই যুবতী শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল ও তাদের চরিত্র নিয়ে অপপ্রচারকারী ইমদাদ, লালু ও তার সহযোগীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় মহানগরীর বোয়ালিয়া থানার সাহেববাজার রাজশাহী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের অয়োজন করেন, ভুক্তভোগী যুবতী শিক্ষার্থী জুলেখা খাতুন (২৯), তাসমিরা তাবাসসুম তন্নী (২৪) এবং মোঃ দুর্জয় খান (২৪)। এ সময় বিভিন্ন প্রিন্ট পত্রিকা এবং অনলাইন পোর্টাল সহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে ভুক্তভোগী জুলেখা, তাবাসসুম ও দূর্জয় বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)’র অভ্যান্তরে সংবাদ চলমান নামক অবৈধ অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ চলমান টিভি নামক ভূয়া পোর্টাল খুলে দূর্গাপুরের ইব্রাহিম ওরফে ইব্রা চোরের ছেলে মোঃ ইমদাদুল হক ইমদাদ (৩৯), কাজলা মৃধাপাড়ার শামসুর রহমান কান্দুর ছেলে মোঃ রাফিকুর রহমান লালু (৫২) ও তাদের সহযোগীরা বিভিন্ন ভাবে চাঁদাবাজি, প্রতারনা, নারীদের কু-প্রস্তাব এবং তাদের ভিডিও ধারণ ও উৎপাদন, চিট, বাটপারী সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

ইমদাদ ও লালু আমাদেরকে ডিবি অফিসার দাবি করে বোকা বানিয়ে প্রতারনা করেছে। তাদের অনলাইন নিউজ পোর্টাল ও অনলাইন টিভি সরকার অনুমোদিত বলে ৭ হাজার টাকা বেতন মিটিয়ে কাজ দেয়। পরে নানা ভাবে যৌনহয়রানী ও কু-প্রস্তাব দেয়। লালু ও ইমদাদের আচারণ ও তাদের কর্মকান্ডে আমরা বুঝতে পারি তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। পরে কাজ করতে চায়নি বিধায় আমাদেরকে বিভিন্ন রকম হুমকি ধামকি, শ্লীলতাহানি করে টাকা দাবী করেছে। জোরপূর্বক ভিডিও ধারণ করে তা ইলেকট্রোনিক মিডিয়ায় ছড়িয়ে অপপ্রচার চালিয়েছে। ফলে আমরা সামাজিক ভাবে সমাজে হেও প্রতিপন্ন হয়েছি। আমরা স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারছি না। তারা আমাদের নামে পাড়া মহল্লায় বিভিন্ন ভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে হেনস্থা করছে।

আমরা এই সব ভূয়া সাংবাদিকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি। ইতোমধ্যে আমরা তাদের নামে চন্দ্রিমা থানায় ও মতিহার থানায় পৃথক পৃথক ২টি মামলা দায়ের করেছি। মামলা নং-১৯ ও ১৬। তারা বিজ্ঞ হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে এসে আমাদের মামলা তুলতে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শণ করছে।

তারা আরও বলেন, সাংবাদিক সমাজের সম্মান অক্ষুন্ন রাখতে এদের মতো মূর্খ, প্রতারক, চিট, বাটপার, ভূয়া ম্যাজিস্ট্রেট, ভুয়া ডিবি অফিসার, নারীদের কুপ্রস্তাবকারী, মাদকাসক্ত রাফিকুর রহমান লালু, ইমদাদুল হক ইমদাদ ও তাদের সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি। সেই সাথে অবৈধ উপায়ে চালানো অনলাইন নিউজ পোর্টাল ও তাদের বিরুদ্ধে তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আরএমপি পুলিশ কমিশনার ও রাসিক মেয়র মহাদয়ের সুদৃষ্টি ও কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

বিজ্ঞাপন

এই বিষয়ে তিনজন ভুক্তভোগী রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) মহোদয় বরাবর স্মারক লিপি প্রদান করেছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত