রাবির উর্দু বিভাগের সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ! « বাংলাখবর প্রতিদিন

রাবির উর্দু বিভাগের সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৮:৩৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৮:৩৩
Link Copied!
রাবির উর্দু বিভাগের সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতাউর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, বিধিবহির্ভূত ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই বিভাগের ৫ জন শিক্ষক। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের দ্বারা আন্দোলনের নামে বিভাগে তালা লাগিয়ে একাডেমিক কার্যক্রম ব্যাহত ও বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তিনি। এতে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।

অভিযোগকারী শিক্ষকরা হলেন, অধ্যাপক মো. নাসির উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক উম্মে কুলসুম আকতার বানু, মো. মোকাররম হোসেন মণ্ডল, মো. সামিউল ইসলাম।

লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, বিভাগের সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে কোনোরকম নিয়ম নীতির তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয়ের বিধি বহির্ভূত ও অনৈতিক কর্মকাণ্ড এবং স্বেচ্ছাচারী আচরণ করে আসছেন তিনি। যার মাত্রা বর্তমানে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে বিভাগের একাডেমিক কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে।

বিজ্ঞাপন

২০২০ সালের ১ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশের পর সভাপতির অনুগত এম.এ শেষ বর্ষের শিক্ষার্থী আল মারুফুল ইসলাম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল মেরাজ এবং বিভাগের সাবেক শিক্ষার্থী বোরহান উদ্দীন খানের মাধ্যমে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজীদ হোসাইন ও জাহিদ হাসানের নেতৃত্বে আন্দোলনের নামে বিভাগে তালা লাগিয়ে একাডেমিক কার্যক্রম ব্যহত ও বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এতে উর্দু বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে।

অভিযোগপত্রে তারা আরও উল্লেখ করেন, ২০২০ সালের ১ম বর্ষের ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল ৬ মাস পূর্বে প্রকাশিত হলেও তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের এখন পর্যন্ত দ্বিতীয় বর্ষে ভর্তির ব্যবস্থা করেননি। ২০২১ সালের ১ম বর্ষ ২য় সেমিস্টার ও ২য় বর্ষ ১ম সেমিস্টারের সকল কোর্স শেষ হবার পরেও পরীক্ষার্থীদের ফরম ফিলাপ ও পরীক্ষা নেয়ার ব্যবস্থা করছেন না তিনি।

তিনি যেসব পরীক্ষা কমিটিতে থাকেন তাতে ধারাবাহিক অসহযোগিতা ও সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্ত পরিবর্তন করেন বলেও অভিযোগ তাদের।

বিজ্ঞাপন

তারা আরও অভিযোগ করেন, তিনি বিভাগের তিন লক্ষাধিক টাকা ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন। বারবার বলার পরেও তিনি উক্ত টাকা ফেরত দেননি। আবর্তক খাতে বরাদ্দকৃত অর্থ দিয়ে একটি পানির ফিল্টার ক্রয়ের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ২০২২ সালে ৩০হাজার টাকা উত্তোলন করলেও এখন পর্যন্ত বিভাগে পানির ফিল্টার স্থাপন করেননি।

এছাড়াও অধিকাংশ সময় তিনি সিরাজী ভবনের সামনের চায়ের দোকানে বসে অফিসিয়াল কার্যক্রম (স্বাক্ষর) পরিচালনা, শিক্ষার্থীকে নিজের অনুগত রাখতে ইনকোর্সে শতভাগ নম্বর প্রদান এবং রুটিন অনুযায়ী ক্লাস না নিয়ে তিনি সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেওয়ারও অভিযোগ করেন বিভাগের শিক্ষকেরা।

অভিযোগের বিষয়ে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। একটা কুচক্রী মহল আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে এসব অভিযোগ করেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, অভিযোগটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। তবে উর্দু বিভাগের সভাপতিসহ শিক্ষকগণ উপাচার্য এবং উপ উপাচার্য মহোদয়ের সাথে মিটিংয়ে বসার কথা।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, উপাচার্য স্যারসহ আমরা আজ বিকেলে তাদের সাথে মিটিং করেছি। সেখানে বিভাগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত