রাবিতে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত প্রায় ৩ শতাধিক ! « বাংলাখবর প্রতিদিন

রাবিতে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত প্রায় ৩ শতাধিক !

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১১ মার্চ, ২০২৩ | ৯:৫২
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১১ মার্চ, ২০২৩ | ৯:৫২
Link Copied!
রাবিতে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩ শতাধিক! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের সাথে বাস ভাড়া নিয়ে চরম কথা-কাটাকাটি হয় এরই জেরে স্থানীয়দের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বা প্রশাসনকে আসতে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

পুলিশের নিষ্কৃয়তার অভিযোগ তুলে শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শিক্ষার্থীদের দাবী, স্থানীয়রা তাদের ওপর পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। এ নিয়ে ক্যাম্পাস ও পাশের বিনোদপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রাত সাড়ে ৭টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশকে আসতে দেখা যায়নি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর। এ সময় বাসের লোকজনের পক্ষ হয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে ঝগড়ায় জড়ান স্থানীয় এক যুবক। খবর পেয়ে বিভাগের ৩০/৪০ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত হলে পরিস্থিতি থমথমে আকার ধারণ করে। পরিস্থিতি শান্ত করতে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া সেখানে উপস্থিত হন। এ সময় স্থানীয়রা ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে ইট ছুঁড়লে তারা ক্যাম্পাসে অবস্থান নেন। এরপর শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। স্থানীয়রাও দলবদ্ধ হয়ে রাবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ও রাবি শিক্ষার্থীদের লক্ষ্য করে পেট্টোল বোমাও নিক্ষেপ করে।

খবর পেয়ে মতিহার, বঙ্গবন্ধু, শের-ই-বাংলা, লতিফ, শাহ মখদুম, আমীর আলী হলের শিক্ষার্থীরা সেখানে একত্রিত হয়। তাদের ওপর ঢাকা-রাজশাহী মহাসড়ক থেকে ক্রমাগত ইট ছুঁড়তে থাকে স্থানীয়রা। এসময় স্থানীয়দের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।

সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মধ্যে একজন হলেন ছাত্রলীগ নেতা ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. সোলাইমান। আহতদের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নেন এবং একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, তাৎক্ষণিকভাবে তারা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিকে ঘটনাটি জানিয়েছেন। কিন্তু প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসেনি। রাবি প্রশাসনের পক্ষ থেকেও কোনো সাড়া মেলেনি। এ খবর লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও বিনোদপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত