দুমকিতে জমি লিখে নিলেন ভাতিজি, অসহায় সোনাবান বিবি! « বাংলাখবর প্রতিদিন

দুমকিতে জমি লিখে নিলেন ভাতিজি, অসহায় সোনাবান বিবি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৩ | ১২:১৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৩ | ১২:১৭
Link Copied!
দুমকিতে জমি লিখে নিলেন ভাতিজি, অসহায় সোনাবান বিবি! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চিকিৎসার কথা বলে স্বামী-সন্তানহারা সোনাবান বিবি’র(৮৫) টিপসই নিয়ে সমুদয় সম্পত্তি লিখে নিয়েছেন আপন ভাতিজি হোসনেয়ারা।

এছাড়াও অসুস্থ ফুপুকে বিনা চিকিৎসায় রেখে খাবার-দাবার ও ঔষধপত্র না দিয়ে স্বামীর বাড়িতে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

অভিযুক্ত হোসনেয়ারা পটুয়াখালীর দুমকী উপজেলার সন্তোষদী গ্রামের মৃত. মোতাহার ফকির এর মেয়ে।

বিজ্ঞাপন

ভাগ্যের নির্মম পরিহাসে স্বামী-সন্তান হারিয়ে মাথা গোঁজার ঠাঁই পেতে বাবা কালু ফকিরের বাড়ি সন্তোষদি গ্রামে  চলে আসেন একচোখ অন্ধ সোনাবান বিবি।

একসময়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ৬২ শতক জমি প্রতারণা করে লিখে নিয়ে যান তার ভাতিজি হোসনেয়ারা।

সরেজমিনে গেলে সোনাবান বিবি কান্না জড়িত কন্ঠে যেমন বলছিলেন, ও (হোসনেয়ারা) বোঝলে না, টিপ অইলে খারাপ। নেলে ক্যা, ধরলে ক্যা। বুড়ি এহন করবে কি, খয়রাত করবে? হ্যাও তো পারবে না, হাটতে পারে না। আমনেগো উপরে বিচার থুইলাম, আমনেরা যা হরেন।

বিজ্ঞাপন

ওই বাড়ির জহুরা বেগম অভিযোগ করে বলেন, হোসনেয়ারা সেই জমি বিক্রি করে স্বামীর বাড়িতে থাকে। ওখান থেকে কিছু টাকা দিলেও সোনাবান মরার আগে দু’মুঠো ভাত খেয়ে মরতে পারতো।

ভরনপোষন যে করতে পারবে তাকে ফুপুর জমি দেব বললেও অভিযুক্ত হোসনেয়ারা গা ঢাকা দিয়েছেন।

মুরাদিয়া ইউপি সদস্য মোঃ মসিউর রহমান বলেন, আমরা শত চেষ্টা করেও হোসনেয়ারা এর কাছ থেকে খাবার-দাবার বা ঔষধের টাকা পাইনি।

এবিষয়ে জানতে চাইলে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার বলেন, সোনাবান বিবি ভীষণ অসুস্থ হয়ে পড়লে লামিয়া নামের এক মেয়ে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে মানবেতর জীবনযাপন করছে। যাতে এ অবস্থায় না থাকে সেজন্য ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, সর্বশেষ স্থানীয় লোকজনের চাপে অভিযুক্ত হোসনেয়ারা চাচাতো ভাই ইব্রাহিম চৌকিদার এর স্ত্রী শাহানাজকে ফুপুর সেবা শুশ্রূষার জন্য ওই জমি থেকে ৫ শতাংশ জমির দলিল দিলেও খাবার-দাবার ও চিকিৎসার কোন ব্যবস্থা করেননি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত