
শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের শাস্তি দাবি!
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের শাস্তি দাবি! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা ও পুলিশের অতর্কিত রাবার বুলেট নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ। রোববার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ নিন্দা জানান।
বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা ও শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় বগুড়া থেকে মোহাম্মদ পরিবহনের একটি বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের (২০১৭-১৮) শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। বাসে সিটে বসাকে কেন্দ্র করে গাড়িচালক শরিফুল ও তার সহযোগী রিপনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
বিশ্ববিদ্যালয়ের সামনে বিনোদপুর বাজারে বাস থেকে নামার সময় তাঁদের আবার কথা-কাটাকাটি হয়। এ সময় বিনোদপুর বাজারের একজন ব্যবসায়ী বাস চালকের পক্ষ নিয়ে কথা বলেন।
তখন সেখানে উপস্থিত আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। পরে এ নিয়ে স্থানীয় দোকানদারের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উপর রাবার বুলেট নিক্ষেপ করে।


