ছিনতাইকারীদের কবলে পরে রাবি শিক্ষার্থীর হলে অবস্থান! « বাংলাখবর প্রতিদিন

ছিনতাইকারীদের কবলে পরে রাবি শিক্ষার্থীর হলে অবস্থান!

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৩ | ৮:০৫
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৩ | ৮:০৫
Link Copied!
ছিনতাইকারীদের কবলে পরে রাবি শিক্ষার্থীর হলে অবস্থান! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ‘স্থানীয়’ ছিনতাইকারীর কবলে পরে হলের সামনে বিছানাপত্র নিয়ে অবস্থান নিয়েছেন। সোমবার (১৩ মার্চ) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল গেটে ঐ শিক্ষার্থী অবস্থান নিয়েছে।

অবস্থানরত শিক্ষার্থীর নাম আবু হানজালা। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানতে চাইলে আবু হানজালা বলেন, গতকাল রোববার সন্ধ্যায় মেস থেকে যাচ্ছিলাম। এসময় ‘তিনজন লোক বলে যা আছে দে। তখন কেউ ছিল না।

বিজ্ঞাপন

প্রথমে আমি দিতে রাজি ছিলাম না। পরে যখনই দেবো তখনই লোকজন আসায় আমাকে ওইভাবে কিছু বলেনি। বলছে তোরে পরে দেখে নিব। যেহেতু ওরা ওখানেই বসছে। তারা অবশ্যই স্থানীয় হবে। ওদের ভাষা রাজশাহীর লোকাল ছেলেদের মতো।

নিরাপত্তা চেয়ে তিনি বলেন, ‘আমরা যারা বিনোদপুরে আছি, তারা সবাই অনিরাপত্তায় ভুগছি। বাহিরে আমরা নিরাপদ মনে করি না। আমি আপাতত আসছি সকলের জন্য। যারা বাহিরে অনিশ্চয়তায় ভুগছে। শুধু আমি না, সকলের আবাসিকতার জন্য এখানে বসেছি।’

সার্বিক বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ বলেন, আজকে আমাদের হলের সামনে যে শিক্ষার্থী অবস্থান নিয়েছে আমি জানিনা সে আমাদের হলের কিনা।

বিজ্ঞাপন

আমরা সাধারণত প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সিট দিতে পারি না। আমরা তাকে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। তবে পরবর্তীতে যদি হলের কোনো সিট খালি হয় আমরা চেষ্টা করবো তাকে হলে ওঠানোর জন্য।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত