রাবিতে রাত ৮টার পর সব দোকান বন্ধের নির্দেশ « বাংলাখবর প্রতিদিন

রাবিতে রাত ৮টার পর সব দোকান বন্ধের নির্দেশ

আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৩ | ৮:২৩
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৩ | ৮:২৩
Link Copied!
রাবিতে রাত ৮টার পর সব দোকান বন্ধের নির্দেশ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের ভিতরের সব দোকান রাত সাড়ে ৮ টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের শৃঙ্খলা ও বহিরাগতদের আনাগোনা বন্ধে এ নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, আমরা যদি শৃঙ্খল ও সুন্দর ক্যাম্পাস চাই তাহলে দোকানগুলো বড় একটা ফ্যাক্টর। দোকানগুলো খোলা থাকার কারণে বহিরাগতদের আনাগোনা বেশি থাকে। শিক্ষার্থীরাও চায় যেন বহিরাগতদের আনাগোনা কম থাকুক ক্যাম্পাসে। ছাত্র-শিক্ষক-কর্মচারী সবার সহযোগিতায় এই ক্যাম্পাস সুন্দর হবে এটাই প্রত্যাশা করি।

দোকান রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধে করলে ক্যাম্পাসের নিরাপত্তা ও বহিরাগতদের আনাগোনা কমানো সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে উপ-উপাচার্য বলেন, ‘সারা বিশ্বের দোকানপাট সন্ধ্যা ৬ টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাহলে ওই দেশের লোকেরা কি বেঁচে থাকে না, তারা কি খায় না। তাই আমরা যদি ভালোই চাই ধীরে ধীরে এই বিষয়গুলোকে এস্টাবলিশ করতে সহযোগিতা করি তাহলে সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস সম্ভব বলে আমি বিশ্বাস করি।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত শনিবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদেরকে লক্ষ করে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে প্রায় ০৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত