রাবিতে ৮ ছাত্র সংগঠনের মশাল মিছিল! « বাংলাখবর প্রতিদিন

রাবিতে ৮ ছাত্র সংগঠনের মশাল মিছিল!

আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৩ | ১১:১১
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৩ | ১১:১১
Link Copied!
রাবিতে ৮ ছাত্র সংগঠনের মশাল মিছিল! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছয় দফা দাবিতে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের আট’টি সমমনা ছাত্র সংগঠন।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিক মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্তর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়।

এ সময় বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন বলেন, এ বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় ৩০ কোটি টাকার উপরে ভর্তি বাণিজ্য করবে। বিশ্ববিদ্যালয় সবার টাকায় চলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাণিজ্য ও দোকান তুলে যে বাণিজ্য চালাতে চাচ্ছে সেটা চাপা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রসাশন এখানকার স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বন্ধ তৈরি করে দেয়। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও স্থানীয় ছাত্রলীগদের লেলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় রণভূমি তৈরি করেছিলো। এর দায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় জনগনের ওপর চাপিয়ে দিয়েছে প্রশাসন। ফলে শিক্ষার্থীরা এখন নিরাপত্তা হীনতায় ভুগছে। গত শনিবারের সংঘর্ষের মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর যে গুলি চালানো হয়েছে এর দায় যেন সাধারন শিক্ষার্থীদের ওপর না পরে।

বিজ্ঞাপন

মশাল মিছিলে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের আট ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও নাগরিক ছাত্র ঐক্য (রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা)।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত