শামসুজ্জামানের মুক্তির দাবিতে রাবি সাংবাদিকদের প্রতিবাদ! « বাংলাখবর প্রতিদিন

শামসুজ্জামানের মুক্তির দাবিতে রাবি সাংবাদিকদের প্রতিবাদ!

আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৩ | ৩:৫০
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৩ | ৩:৫০
Link Copied!
শামসুজ্জামানের মুক্তির দাবিতে রাবি সাংবাদিকদের প্রতিবাদ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

কর্মসূচিতে রাবি সাংবাদিক সামিতির সভাপতি তৌসিফ কাইয়ুম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৮৫’ভাগ মামলা করেছে সরকার দলীয় নেতাকর্মীরা। আর মামলার অধিকাংশই হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। আগামীতে জাতীয় নির্বাচন আসছে। এসময় সাংবাদিকদের কলম যাতে নিয়ন্ত্রণ করে রাখা যায় তাই এসব আইনে সাংবাদিকদের হয়রানি চলছে। প্রথম আলো, ডেইলি স্টারের মতো যেসব গণমাধ্যম স্বাধীন সাংবাদিকতার চর্চা করে তাদেরকে দমিয়ে রাখার জন্য ভয়ভীতি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে।

সাংবাদিক সমিতির সভাপতি আরও বলেন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে কোনো ওয়ারেন্ট ছাড়া ভোরে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে। যা কোনো স্বাধীন দেশে সম্ভব না। গতকাল রাতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এই কালাকানুন বাতিল চাই। পাশাপাশি সাংবাদিকদের হেনস্তার জন্য যেসব নিবর্তনমূলক আইন রয়েছে এগুলোর বাতিল চাই আমরা।

বিজ্ঞাপন

রাবি রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত বলেন, আমরা বর্তমান এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যখন একটা স্বাধীন দেশে মধ্য রাতে একজন সাংবাদিককে তুলে নেয়া হচ্ছে। তুলে নেবার পর আবার কেউ বলতেই পারছে না কোথায় নিয়ে যাওয়া হয়েছে। দেশের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। সেই স্তম্ভ আজ ভেঙ্গে দেবার চেষ্টা করা হচ্ছে। অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে এবং প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে মুক্তি দিতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে সঞ্চালনা করেন রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাবি রিপোটার্স ইউনিটির সভাপতি শাহিনুর ইসালাম খালিদ, প্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক শাহাজালাল ইসলাম তুহিন। কর্মসূচিতে বিশ^বিদ্যালয়ে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত