অব্যাহতি আদেশ প্রত্যাহারের চিঠি পেলেন বেলকুচি পৌর মেয়র! « বাংলাখবর প্রতিদিন

অব্যাহতি আদেশ প্রত্যাহারের চিঠি পেলেন বেলকুচি পৌর মেয়র!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ১১:২৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ১১:২৫
Link Copied!
অব্যাহতি আদেশ প্রত্যাহারের চিঠি পেলেন বেলকুচি পৌর মেয়র! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সাবেক আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার দল থেকে অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত চিঠিতে তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়।

ওই চিঠিতে বলা হয়, ‘শুভেচ্ছা গ্রহণ করবেন। জাতীয় নির্বাচন/ স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগ ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়।

এমতাবস্থায়, গত ১৭ ডিসেম্বর গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা প্রার্থনা করে আপনার প্রেরিত লিখিত আবেদন পর্যালোচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থপরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভবিষ্যতে কোনো প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।

উল্লেখ্য, ২০২১ সালে ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে সাজ্জাদুল হক রেজা প্রার্থী হন।

এ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। সে সময় দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত