রাজধানীর কল্যানপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল! « বাংলাখবর প্রতিদিন

রাজধানীর কল্যানপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৩ | ৯:১৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৩ | ৯:১৩
Link Copied!
রাজধানীর কল্যানপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আকরাম আহমেদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, রাজধানীর শ্যামলী স্পেশালিষ্ট হাসপাতালের সামনের প্রধান সড়ক থেকে শুরু হয়ে কল্যানপুর বাসস্ট্যান্ড গিয়ে মিছিল শেষ হয়।

প্রসঙ্গত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারী থেকে জেল হাজতে রয়েছেন এবং আজিজুল বারী হেলাল ডুমুরিয়া থানার একটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন লাভের পর গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) খুলনা জেলা আদালতে আত্মসমর্পণ করেন।

বিজ্ঞাপন

কিন্তু খুলনার জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম আজিজুল বারী হেলালসহ ৮ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাতে ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) তারেক রাইয়ান বাদী হয়ে আজিজুল বারী হেলালসহ ১৮ বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল নেতা আকরাম আহমেদ বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই এই ফ্যাসিবাদী সরকার তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন আজিজুল বারী হেলাল ভাইকে আদলতের ঘাড়ে বন্দুক রেখে জামিন বাতিল করেছে এই ভোটারবিহীন সরকার। তিনি বলেন দেশে এখন একনায়কতন্ত্র রাজত্ব কায়েম চলছে, দেশে কোন আইনেের শাসন নেই।

সেই সঙ্গে অবিলম্বে বেগম খালেদা জিয়া ও আজিজুল বারী হেলালসহ সকল রাজবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান উপস্থিত নেতা-কর্মীরা।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত