রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! « বাংলাখবর প্রতিদিন

রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ!

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ৬:০২
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ৬:০২
Link Copied!
রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে৷ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন ছাত্রদল নেতারা। তবে হামলার কথা অস্বীকার করেছে ছাত্রলীগ।

সোমবার (২২ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল নেতা শেখ নূর উদ্দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ও লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত হামলাকারী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাকিবুল হাসান বাকি। তিনি একই বিভাগের সাবেক শিক্ষার্থী।

ছাত্রদলের নেতাদের অভিযোগ, আহত নূর উদ্দিন তার পরিক্ষার ফরম পূরণ শেষ বিভাগ থেকে বের হবার পর অতর্কিত হামলার শিকার হন।

হামলার নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাকিবুল হাসান বাকি ও তার অনুসারীরা। এসময় হামলাকারীরা বাঁশ দিয়ে বেধরক পেটান ও কিল ঘুষি দেন।

বিজ্ঞাপন

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।

ঘটনাস্থলে ছিলেন ছাত্রদলের রাবি শাখার যুগ্ম-আহ্বায়ক এম এ তাহের। তিনি বলেন, কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, ডিপার্টমেন্টে ক্লাস-পরীক্ষা দিতে গেলেও ছাত্রলীগ সন্ত্রাসীরা ছাত্রদল নেতাকর্মীদের উপর বর্বর হামলা চালাচ্ছে।

এরা সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী নয়, এরা বাকশালের রাজনীতিতে বিশ্বাসী। আজকেও বিনা কারনে আমাদের উপর হামলা চালিয়েছে।

একের পর এক ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা করায় ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর দায় ছাত্রলীগকেই নিতে হবে।

ছাত্রদলের রাবি শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, আমাদের উপর ছাত্রলীগের কর্মীরা নানাভাবে হামলা করেই যাচ্ছে। ক্যাম্পাসে আমরা নিরাপদ বোধ করছি না।

আজকে হামলার পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে তিনি ফোন কেটে দেন। পরবর্তী একাধিক বার ফোন করা হলেও তিনি আর ফোন ধরেননি।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাকিবুল হাসান বাকি বলেন, আমাদের নেত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আমরা আজকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি।

এ সময় আমরা ছাত্রদলকে প্রতিহত করার জন্য ঘোষণা দিয়েছি। আমরা তাকে কোন মারধর করিনি। তাদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমি শুনেছি। এখানে তাদের উপর কোন হামলার ঘটনা ঘটেনি। তাদেরকে প্রতিহত করা হয়েছে।

এ বিষয়ের জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমার কাছে ফোন এসেছিল। অভিযোগের ভিত্তিতে আমি এ বিষয়ে খোঁজ-খবর নেই।

খোঁজখবর নিয়ে জানতে পারি দুজন শিক্ষার্থী একই বিভাগের। পরে ওই বিভাগে যোগাযোগ করি। তারা বিভাগীয়ভাবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত