
কাশিমপুরে মাদকসহ গ্রেফতার-৩
মোঃ সবুজ আল-আমিন, স্টাফ রিপোর্ট, গাজীপুর
কাশিমপুরে মাদক আসামি গ্রেফতার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ০৩ মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
বুধবার(১৬ আগষ্ট)রাত ১১:৪৫ ঘটিকায় দিকে কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের হাতিমারা এলাকা থেকে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আকবর আলীসহ ৫ নং ওয়ার্ডের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় আঃ রহমানের বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুল আলিমকে এবং একই ওয়ার্ডের সুরাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ভিতরে পলাতক আসামি আবুল কাশেম এর বসত বাড়ি থেকে ডলি বেগম নামের আরেক মাদককারবারিকে ৭০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয় বিক্রয় করে আসছিলেন,তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


