প্রতারণা করে ১১ হাজার কোটি টাকা লোপাট: গোয়েন্দা নজরদারিতে এমটিএফই’র ৪০০ সিইও « বাংলাখবর প্রতিদিন

প্রতারণা করে ১১ হাজার কোটি টাকা লোপাট: গোয়েন্দা নজরদারিতে এমটিএফই’র ৪০০ সিইও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৩ | ৩:১১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৩ | ৩:১১
Link Copied!
ছবি সংগৃহীত: দুবাই ভিত্তিক প্রতারক কোম্পানি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট !
রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়ার স্বপ্ন দেখা অভাবগ্রস্থ ও লোভী মানুষের অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ করে বাংলাদেশের মতো দরিদ্র ভূখন্ডে এই মাত্রা যেনো চরমে পৌঁছেছে। সবাই যেন সেটা জেনেই লোভীদেরকে ফাঁদে ফেলতে ব্যস্ত।
অনলাইন ট্রেডিংয়ের নামে দুবাইভিত্তিক এমএলএম কোম্পানি মেটাভার্স ফরেন এক্সচেঞ্জে (এমটিএফই) বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন দেশের লাখো মানুষ। প্রতারণা করে বাংলাদেশিদের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া এই কোম্পানির ৪০০ সিইওর বিরুদ্ধে যাবতীয় তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা। তাদের আটক বা গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার ফুটপ্রিন্ট সংগ্রহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এমটিএফই এর ফাঁদ ও প্রতারণার খবর ছড়িয়ে পড়লে সকল গণমাধ্যমের মতো বিডিনিউজ ৯৯৯.কম এর পাবনা প্রতিনিধি একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করেন। তবে এবার জানা গেলো ভয়াবহ জালিয়াতির বিস্তারিত তথ্য। যা রীতিমতো অবাক করার মতো।

জানা যায়, এমটিএফই বাংলাদেশে কার্যক্রম শুরু করে ২০২১ সালে। তিন বছরে এমটিএফইতে শুধু বাংলাদেশ থেকেই ৪২ লাখ মানুষ যুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

প্রাথমিক অবস্থায় এমটিএফই অ্যাপে যুক্ত প্রত্যেকেই ৬১, ২০১, ৫০১, ৯০১ ও ২ হাজার ডলার ডিপোজিট করেন। বেশি টাকা আয় করতে কেউ কেউ ৫ হাজার ডলারের বেশিও বিনিয়োগ করেছেন।

এর মধ্যে কেউ জমানো টাকা, কেউবা এনজিও থেকে ঋণ নিয়ে আবার কেউ জমি বন্ধক রেখে বিনিয়োগ করেছিলেন। প্রথমে গত ৭ আগস্ট সিস্টেম আপগ্রেডের কথা বলে গ্রাহকদের টাকা উত্তোলন সেবা বন্ধ করে এমটিএফই।

এরপর গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে হুট করে প্রায় সব গ্রাহকের ভার্চুয়াল অ্যাকাউন্ট ঋণাত্মক দেখানো শুরু করে অ্যাপটি। প্রতিষ্ঠানটির দাবি, তাদের ব্যবসায় লোকসান হয়েছে।

বিজ্ঞাপন

এজন্য উল্টো গ্রাহকদের কাছ থেকেই তারা টাকা পাবে। ফলে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করা গ্রাহকরা লাভের গুড় তো পায়নি বরং তাদের ঘাড়ে আরও ঋণের বোঝা চেপেছে।

আলোড়ন সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বে নেমে যান। জানা যায়, এমটিএফই’র প্রতারণা নিয়ে বিভিন্ন আলোচনা ও তথ্য পেলেও এখনও লিখিত কোনো অভিযোগ কিংবা মামলা হয়নি। তবে মামলা না পেলেও এ বিষয়ে ছায়াতদন্ত চলছে।

সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, ‘বাংলাদেশে এমটিএফই’র যারা পরিবেশক বা প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এছাড়া কেউ যদি অভিযোগ দেয় সে তাদের আমরা আইনের আওতায় আনব। এছাড়া কেউ যদি অভিযোগ দেন, সে বিষয়েও আমরা ব্যবস্থা নেব। এমটিএফই একটি ট্রান্সন্যাশনাল ক্রাইম চক্র। তাদের কার্যক্রম ছিল সম্পূর্ণ বায়বীয়।’

এদিকে সর্বশেষ তথ্যমতে পাবনা, রাজশাহী, বগুরাসহ বিভিন্ন জেলায় কয়েকটি মামলা হলেও কোনো গ্রেফতার নেই। তবে অনেকেই আশা করছেন, মামলা হলে তা ভালোভাবেই আমলে নেয়া হবে। কারণ এটা দেশের স্বার্থের বিষয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও অর্থনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বলেন,’বাংলাদেশ একটি ভিন্নধর্মী রাষ্ট্র। এখানে প্রায়শই এমন আর্থিক দুর্ঘটনা ঘটছে। অথচ কেউ ভ্রুক্ষেপই করছে না। এদেশের মানুষ অসচেতন এবং অতিমাত্রায় লোভী।

তাই তারা লোভে পড়েই এহেন খাতে বিনিয়োগ করে। কিন্তু এদেশের নীতিনির্ধারকেরা কি করছে ? এদেশের গোয়েন্দা সংস্থা কি করছে ? উপর মহলের কর্তাব্যক্তিরা এহেন প্রতারণায় জড়িত না থাকলে, বিদেশী এসব প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা চালু করে কিভাবে ?

এভাবেই দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, দেখার কেউই নেই। দেখলেও আমরা সব বলতে পারিনা। আমরা চাই এসব ভয়াবহ প্রতারণার হাত থেকে এদেশের লোভী মানুষ তথা দেশকে রক্ষা করা হোক। সেই সাথে এসব বিদেশী প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক।’

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত