মাউই দ্বীপে দাবানলে ধ্বংসযজ্ঞ-প্রাণহানিতে শোক প্রকাশ করে জো বাইডেনকে প্রধানমন্ত্রীর চিঠি « বাংলাখবর প্রতিদিন

মাউই দ্বীপে দাবানলে ধ্বংসযজ্ঞ-প্রাণহানিতে শোক প্রকাশ করে জো বাইডেনকে প্রধানমন্ত্রীর চিঠি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৩ | ৫:০২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৩ | ৫:০২
Link Copied!
ছবি রয়টার্স -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার ২২ আগস্ট, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, “ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।”

এই বিপর্যয়ে হতাহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, “বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধার কাজে নিয়োজিত সম্মুখসারির যোদ্ধাসহ সকলের সাথে একাত্মতা প্রকাশ করছে।”

গত ৮ অগাস্ট শতাব্দীর ভয়াবহতম আগুনে মাত্র কয়েক ঘণ্টায় পুড়ে ছাই হয়েছে যায় মাউই দ্বীপের ঐতিহ্যবাহী শহর লাহাইনা। শহরের ১৩ বর্গকিলোমিটার এলাকা আগুনের প্রচণ্ড তাপে গলে যাওয়া ধাতু আর পুড়ে যাওয়া অবকাঠামোর ধ্বংসস্তূপে পরিণত হয়।

দাবানলে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এখনও সন্ধান মেলেনি ৮৫০ এর অধিক মানুষের।

বিজ্ঞাপন

তাদের লাশের খোঁজে পোড়া ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান চলছে ধীর গতিতে। বিশেষভাবে প্রশিক্ষিত শবসন্ধানী ২০টি কুকুর এ অনুসন্ধানে মূল ভূমিকা রাখছে। প্রাণীগুলোই লাশ খুঁজে উদ্ধারকর্মীদের সেখানে নিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তার চিঠিতে বলেন, “এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা জানাই।”

উল্লেখ্য, এর আগে মাউই দ্বীপে দাবানলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনকে চিঠি পাঠান।
এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শোক প্রকাশ করে চিঠি পাঠালেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত