
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনপূর্ব বাহাউদ্দীন নাসিমের পথসভা
নুরে আলম ভুইয়া আকাশ
বাহাউদ্দীন নাসিমের পথসভা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগদানকালে যাত্রাপথে আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি বাহাউদ্দীন নাসিমকে শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও গোলাকান্দাইল ইউপি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
২০ সেপ্টেম্বর দুপুর ২ টায় গোলাকান্দাইল চৌরাস্তায় এলাকায় এ সংবর্ধনা দেয়া হয়। রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিইমন হাসান খোকন এর নেতৃত্বে গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি নয়ন শতশত নেতাকর্মী নিয়ে শুভেচ্ছা জানাতে উপজেলার সাবেক সভাপতি সহ রাস্তার দাঁড়িয়ে থাকেন।
দীর্ঘক্ষণ প্রতীক্ষার পর দুপুর ২ টায় বাহাউদ্দীন নাসিম ও আফজালুর রহমান বাবু ভাই গোলাকান্দাইল এসে পৌছান। এসময় নেতাকর্মীদের দেখে বাহাউদ্দীন নাসিম গাড়ি থেকে নেমে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী নির্বাচনে দলীয় বিজয় অর্জনে কাজ করতে নির্দেশনা দিয়ে নরসিংদির সম্মেলনে যোগ দিতে রওনা হন।


