বর্তমান প্রেক্ষাপটে সুস্থ নির্বাচনের ক্ষেত্রে করণীয় শীর্ষক আলোচনা সভা « বাংলাখবর প্রতিদিন

বর্তমান প্রেক্ষাপটে সুস্থ নির্বাচনের ক্ষেত্রে করণীয় শীর্ষক আলোচনা সভা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:১৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:১৬
Link Copied!
গণমুক্তি জোটের নির্বাচনী আলোচনা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

২০ শে সেপ্টেম্বর ২০২৩ ইং,রোজ বুধবার। স্থানঃ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল। সময়ঃ সকাল ১০ ঘটিকা। গনমুক্তি জোট একটি নির্বাচন মুখী রাজনৈতিক জোট।গণমুক্তি জোটের আয়োজনে সুস্থ নির্বাচনের দাবিতে বর্তমান প্রেক্ষাপটে আয়োজনে সুস্থ নির্বাচনের দাবিতে বর্তমান প্রেক্ষাপটে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণমুক্তি জোটের সমন্বয়ক জনাব সায়েম মুন্নার চঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন, গণমুক্তি জোটের চেয়ারম্যান জনাব ডঃশাহরিয়ার ইফতেখার ফুয়াদ।স্বাগত বক্তব্য দেন জনাব কাশেম মাসুদ। প্রাক্তন সচিব।সভাপতি জনাব শাহরিয়ার ইফতেখার ফুয়াদ তার গঠনমূলক গঠনমূলক বক্তব্যে বলেন দেশ ও জাতির কল্যাণের জন্য নিবেদিত গণমুক্তি জোট।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সুস্থ নির্বাচনের দাবীতে কি করনীয় সে এ বিষয়ের প্রতি আলোকপাত করেন।তিনি আরো বলেন গণমুক্তি জোট এমন একটি রাজনৈতিক জোট যাদের রাজনৈতিক অঙ্গীকার হলো শিক্ষা ও চিকিৎসা গণমানুষের জন্য ফ্রি করে জীবন মান উন্নয়ন করা। নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী করে নির্বাচন ব্যবস্থাকে সুদৃঢ় করা। জনস্বার্থ বিরোধী সকল কালা কানুন বাতিল করে আইনের শাসন প্রতিষ্ঠা করা। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করে আস্থাও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।

বিজ্ঞাপন

বেকার জনগোষ্ঠীর জন্য বেকার ভাতা প্রচলন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। সরকারি ও বেসরকারী চাকুরীজীবীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সামাঞ্জস্য পূর্ণ করা।সকল গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করে উত্তরাধিকারীদের ভবিষ্যৎ নিশ্চিত করা। বাজারদর ও একক পরিবারের জীবনমান বিবেচনায় শ্রমিকদের নুন্যনতম মজুরি নির্ধারণ করা।

কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ট্রাস্ট গঠন করা। পানি বিদ্যুৎ গ্যাস বিলে ন্যূনতম ইউনিট পর্যন্ত দরিদ্রদের জন্য ফ্রি করে আধুনিক জীবন নিশ্চিত করা।উৎপাদন ব্যয় বিবেচনায় ন্যায্য মূল্য নিশ্চিত করে দেশীয় উৎপাদনে উৎসাহীত করা।

প্রশাসন ও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও পৃথকীকরণের ব্যবস্থা করে ক্ষমতার অসঙ্গতি দূর করা।
সুস্থ ধারার প্রকাশের স্বাধীনতা জবাবদিহিতামূলক সমাজ ব্যবস্থা তৈরী করা।কৃষক শ্রমিক ঈদের জন্য ব্যবস্থা চালু করা এবং তাদের ন্যায্য সামাজিক মর্যাদা নিশ্চিত করা। যার যার জল তার মৎস্যজীবীদের মৎস্য শিকার নিষিদ্ধ কালে পর্যাপ্ত ভাতা প্রদান করা।

বিজ্ঞাপন

জনবান্ধব ব্যবসা-বাণিজ্য ও কলকারখানা স্থাপনের মাধ্যমে একটি শক্তিশালী করণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা।ঘুষ দুর্নীতি প্রতিরোধে জোরালো পদক্ষেপ গ্রহণ করা। এবং উদ্ধারকৃত টাকা হতে দরিদ্র্যকে বিনা সুদের ঋণ দেওয়া। সকল ধরনের উন্নয়নে উপজেলা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে স্থানীয়ভাবে আন্তর্জাতিক মানের দক্ষ শ্রমিক তৈরি করা।চা ও গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে অন্যান্য পেশাজীবীদের সাথে অর্থনৈতিক বৈষম্য দূর করা।

স্থানীয় সরকার শক্তিশালী করনে ইউনিয়ন পরিষদ কে সকল সেবার কেন্দ্রবিন্দু করাএবং এজন্য ইউনিয়ন পরিষদকে সরাসরি অর্থ বরাদ্দ দেওয়া।সারা দেশ থেকে আগত গণমুক্তি জোটের বিভিন্ন আসন থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীরা উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে নিজ নিজ মতামত প্রকাশ করেন।

প্রার্থীরা হলেন- জনাব আব্দুল হালিম রাজু।চাঁপাইনবাবগঞ্জ। জনাব মাওলানা আব্দুল্লাহ চিশতী চট্টগ্রাম। জনাব মুন্সী শাহীন ভূইয়া। জনাব মনি মোহন বিশ্বাস পিরোজপুর। ২আসন। ডক্টর জনাব মাসুদ। জনাব সুরমা।জনাব এডভোকেট গোবিন্দ। জনাব ইমরান মোঃ শফিউল্লাহ নড়াইল ২ আসন। জনাব ওমর ফারুক কক্সবাজার ২আসন।জনাব সুমন আলী জামালপুর ৫ আসন। জনাব সিরাজুল ইসলাম কৃষক শ্রমিক পার্টি। জনাব কাইয়ুম। জনাব শরীফ মোহাম্মদ হায়দার। জনাব মোঃ রাজবাড়ী ২ আসন কৃষক মুক্তিযোট কেন্দ্রীয় কমিটি। মুক্তা জনাব মোক্তার হোসেন মজুমদার কুমিল্লা।জনাব উত্তম কুমার ঝিনাইদহ ২আসন। জনাব শামীম মাদারীপুর।শেখ মোহাম্মদ আলমগীর মঞ্জু সাতক্ষীরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম তুষার ঢাকা। মাহাতাব ঢাকা। মারিয়া সাবিনা ঢাকা ১৮ আসন। জনাব আব্দুল মতিন বাবুল মিরপুর ১ আসন।জনাব মোস্তাফিজুর রহমান নীলফামারী।জনাব আহমেদ মুকুল।জনাব আমানুল্লাহ। জনাব আনোয়ার হোসেন।

জনাব প্রেম হাফিজুর রহমান নড়াইল ১ আসন। জনাব রশিদ মিয়া সুনামগঞ্জ আসাদুর রহমান চাঁপাইনবাবগঞ্জ। জনাব হাজী এ এম জলিল।জনাব মোরশেদ আলী মারুফ রংপুর ৫ আসন। জনাব সুজন সরকার। জনাব কবি জগদীশ বড়ুয়া পার্থ। জনাব বীর মুক্তিযোদ্ধা আবু সালে। জনাব আতাউল্লাহ খান। জনাব আমসা আমিন।জনাব ইয়াসিন আক্তার। জনাব আফরোজা। জনাব সারোয়ার এছাড়াও আরো অন্যান্য নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত