তিতাসে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

তিতাসে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তিতাস প্রতিনিধি,কুমিল্লা
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:১৩
তিতাস প্রতিনিধি,কুমিল্লা
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:১৩
Link Copied!
মাদকসহ গ্রেফতার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার তিতাসে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর বুধবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার কড়িকান্দি- মজিদপুর রাস্তার একলারামপুর ব্রিজের উপর থেকে কামাল(৫৫)কে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

সে উপজেলার মজিদপুর গ্রামের মৃত কানু মিয়ার ছেলে।সূত্রে জানা যায়,তিতাস থানার এসআই মাজহারুল ইসলাম ও এসআই পূষন সাহা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযানের ডিউটি কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কড়িকান্দি-মজিদপুর রাস্তার একলারামপুর ব্রিজের উপর থেকে দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে তিতাস থানায় একটি মাদক মামলা নম্বর-১৪, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়।এই মামলায় গতকাল বৃহস্পতিবার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত