বিরামপুরে এমপি শিবলী সাদিকের উঠান বৈঠক « বাংলাখবর প্রতিদিন

বিরামপুরে এমপি শিবলী সাদিকের উঠান বৈঠক

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৩ | ৮:০৯
ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৩ | ৮:০৯
Link Copied!

সরকারের সফলতা তুলে ধরে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নে উঠান বৈঠক করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর কর্মকারপাড়া গ্রামে ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী মন্ডলের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার,বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান,বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খোরশেদ আলম মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন, উপজেলা ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার পলাশসহ দলীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

উঠান বৈঠকে জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছ, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত