নরসিংদীতে শত শত কোটি টাকা লোপাট করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর « বাংলাখবর প্রতিদিন

নরসিংদীতে শত শত কোটি টাকা লোপাট করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

আলম মৃধা, নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৩ | ৩:৪৬
আলম মৃধা, নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৩ | ৩:৪৬
Link Copied!

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশের সরকারি ও বেসরকারি স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ, উন্নতিকরনও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত। এটি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত একটি সংস্থা। নরসিংদীতে এই অধিদপ্তরের বিরুদ্ধে শত শত কোটি টাকা লোপাটের চাঞ্চল্যকর তথ্য রয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কোন কাজ না করেই শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। আবার যেখানে কাজ হচ্ছে সেখানে অতিরিক্ত বাজেট তৈরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছেন এই অধিদপ্তরে কর্মকর্তারা। নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে নিজেদের ইচ্ছামত বাজেট তৈরি করছেন। যেভাবে কাজটি হওয়ার কথা সেভাবে করছেন না তারা। প্রতিটি কাজেই হচ্ছে দুর্নীতি ও অনিয়ম।

আবার খাতা কলমে কাজ রয়েছে কিন্তু বাস্তবে কোন কাজই হয়নি। এমন প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে শত শত কোটি টাকা পকেটে নিচ্ছেন তারা।

বিজ্ঞাপন

নরসিংদীতে অসংখ্য প্রকল্পের কাজ, ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে বাস্তবায়ন দেখিয়ে নিজেদের মন মত বিল করে খাচ্ছেন এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আর এতে করে সরকারের শত শত কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে নরসিংদী বাসী। এই দুর্নীতিবাজ কর্মকর্তারা নরসিংদী বাসির উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের দেওয়া বরাদ্দের টাকা হাতিয়ে নিচ্ছেন।

এসব বিষয় নিয়ে (১৯ অক্টোবর) সরেজমিনে নরসিংদী স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে যোগাযোগ করা হয়। কিন্তু তারা গত অর্থ বছরের বাজেট এবং বর্তমানে কি কাজ করেছেন তার তালিকা চাইলে সেটি দিতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে প্রথমে কথা হয় উপ-সহকারী প্রকৌশলী মোঃ সারোয়ার হোসেনের সাথে। তিনি জানান,বাজেট এবং কাজের তালিকা আমি দিতে পারবো না, আপনারা সহকারী প্রকৌশলীর সাথে কথা বলুন।

বিজ্ঞাপন

কথা হয় সহকারী প্রকৌশলী মুজাহিদুল আলম এর সাথে। তিনি বলেন, ওই বাজেটের সময় আমি ছিলাম না, আপনি না থাকলেও নরসিংদীতে বিগত দিনে এবং বর্তমানে কি কাজ হয়েছে তার তালিকা তো আপনার কাছে থাকবে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের এখান থেকে তথ্য দেওয়া নিষেধ। আপনি গাজীপুর নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলুন উনার কাছ থেকে তথ্য নিন।

মোবাইলে ফোন দেওয়া হয় গাজীপুর নির্বাহী প্রকৌশলী নাজনীন আক্তার কে।তিনি বলেন আপনি হেড অফিসে যোগাযোগ করুন। বাংলাদেশ তথ্য অধিকার একটি আইন আছে , আপনার কাছে কেউ তথ্য চাইলে, সেই তথ্য দিতে আপনি বাধ্য অন্যথায় আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন সেই বিষয়ে পত্রিকায় রিপোর্ট হবে। নরসিংদীর তথ্য আপনার কাছে আমি চাইবো কেন” নরসিংদীতে যারা দায়িত্বে আছেন তারা আমাদের তথ্য দিবেন। তিনি এক কথায় জানিয়ে দেন আপনি রিপোর্ট এবং মামলা করুন।

অর্থাৎ দুর্নীতির টাকা সবাই একসাথে মিলেমিশে খাচ্ছেন। বাজেট এবং কাজের বিবরণ দিলে বেরিয়ে আসবে থলের বিড়াল। তাই সবাই মিলে মঞ্চস্থ করেছেন এই নাটক। তাদের ধারণা তথ্য না পেলে সাংবাদিক রিপোর্ট করতে পারবেনা।তাদের দুর্নীতির কথাও কেউ জানবে না।

এই বিষয়ে দুদক এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে নরসিংদীবাসী। বিষয়টি আমলে নিয়ে দ্রুতই ব্যবস্থা নিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত