হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দালালসহ রোহিঙ্গা নারী আটক « বাংলাখবর প্রতিদিন

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দালালসহ রোহিঙ্গা নারী আটক

শাকিব হাসান, হবিগঞ্জ সদর প্রতিনিধি
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৩ | ৬:৫৫
শাকিব হাসান, হবিগঞ্জ সদর প্রতিনিধি
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৩ | ৬:৫৫
Link Copied!
ছবিতে দালাল ও রোহিঙ্গা নারী -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল সহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। আটককৃত ওই নারীর নাম রোকেয়া আক্তার ওরফে রোজিনা। সে নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের ডেওয়াতলী গ্রামের বাসিন্দা মোঃ নাজমুল হোসেন চৌধুরী নামের এক ব্যক্তির মেয়ে পরিচয় দিয়ে নাম ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে এসেছিলো। প্রকৃতপক্ষে সে কক্সবাজার উপজেলার উকিয়া রোহিঙ্গা ক্যাম জি এফ ৩ বাসিন্দা হারুন মিয়ার মেয়ে।

রবিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় দালাল মোঃ আমানুল রসিদ মাহির সাথে পাসপোর্ট করতে আসে। এরপর ওই মহিলার কথাবার্তায় পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের সন্দেহ হয়। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে সদর থানার এস আই কৃষ্ণধন সরকার সহ একদল পুলিশ সদস্য এসে রোহিঙ্গা নারী সহ দালালকে আটক করে নিয়ে যায়।

আটককৃত দালাল বানিয়াচং উপজেলার কোন এক গ্রামের বাসিন্দা হারুন রশীদের ছেলে সে বর্তমানে শহরের রাজনগর এলাকায় বসবাস করছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে এসআই কৃষ্ণধন সরকার বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত