নরসিংদীতে বিএনপি নেতাকর্মীসহ ৪২ জনের নামে মামলা, আটক ৪ « বাংলাখবর প্রতিদিন

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীসহ ৪২ জনের নামে মামলা, আটক ৪

আলম মৃধা, নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৩ | ১১:৪৩
আলম মৃধা, নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৩ | ১১:৪৩
Link Copied!
আটককৃত বিএনপি নেতাকর্মী -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নরসিংদীতে নাশকতা ও বিস্ফোরক আইনে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪২ নেতাকর্মীর নামে নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে। গত (২২ অক্টোবর) নরসিংদীর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

উক্ত ঘটনায় গত ২২/১০/২৩ইং রাত বারোটা বিশ মিনিটে, নরসিংদী সদর থানাধীন চিনিসপুর এলাকার দিদার এর বাড়িতে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক ও অস্ত্র শস্ত্র সহ সমবেত হয়ে পুলিশের কাজে বাধা দেন। বিস্ফোরণ ঘটানো ও বিস্ফোরক দ্রব্য, হেফাজতের রাখায়। নরসিংদী মডেল থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

আসামিরা হলেন, ১) দিদার হোসেন (৪০) পিতা মৃত-গয়েস উল্লাহ, সাং- চিনিসপুর, থানা ও জেলা- নরসিংদী। ২) ইকবাল হোসেন (৬০) পিতা মৃত- হাজী মনিরুজ্জামান মাস্টার সাং-দিলার পুর, নজরপূর, থানা ও জেলা – নরসিংদী। ৩) আবু ফারুক (৫১) পিতামৃত- রহমত উল্লাহ সাং- কালাই গোবিন্দপুর থানা ও জেলা- নরসিংদী। ৪) মোহাম্মদ আলী ( ৪০) পিতামৃত- হাবিবুর রহমান সাং- চিনিসপুর থানা ও জেলা- নরসিংদী।

বিজ্ঞাপন

এই সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১৮টি ককটেল, ১টি সাদা প্লাষ্টিকের ব্যাগ, ১৭টি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট বড় কাঠের লাঠি, ৫টি ইটের টুকরা উদ্ধার করেছেন বলে জানান পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা বলে একাধিক সূত্রে জানা যায়।

তাদের আটক করে ৭ দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এই বিষয়ে এস আই কামরুজ্জামান বাদী হয়ে এজাহার নামীয় অজ্ঞাতনামাসহ ৪২ জনকে আসামিকরে নিয়মিত মামলা রুজু করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত