পিরোজপুরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রদান সমাবেশ, চাইলেন মনোনয়ন « বাংলাখবর প্রতিদিন

পিরোজপুরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রদান সমাবেশ, চাইলেন মনোনয়ন

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:১৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:১৪
Link Copied!

রিপোর্ট: বিকাশ হাওলাদার

সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসহায়, বৃদ্ধ নারী-পুরুষ ও শিশুদের সহায়তা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সমাবেশে করেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বকাতব্য রাখেন, পিরোজপুর-২ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ।

বিজ্ঞাপন

সমাবেশে পিরোজপুর-২ আসনের অধীন ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন ক্ষেত্রে ভাতাপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা পিরোজপুর-২ আসন থেকে নৌকা প্রতীকে মহিউদ্দিন মহারাজকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানিয়ে বক্তারা বলেন বর্তমান সরকারের আমলে সারা দেশের মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্নভাবে আর্থিক সহায়তা পাচ্ছে।

বর্তমান সরকার পুনরায় ক্ষমতায় না আসলে এগুলো বন্ধ হয়ে যাবে। তাই এই ভাতা কার্যক্রম চলমান রাখার জন্য আগামী নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত