ঢাকা-আরিচা মহাসড়কে টাইলস বোঝাই পিকআপ ছিনতাই, ৪ ডাকাত গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

ঢাকা-আরিচা মহাসড়কে টাইলস বোঝাই পিকআপ ছিনতাই, ৪ ডাকাত গ্রেফতার

এইচ এম সাগর, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:৪০
এইচ এম সাগর, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:৪০
Link Copied!

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত পিকআপ থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে টাইলস বোঝাই পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ৪ ডাকাতকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ছিনতাইকৃত টাইলসসহ পিকআপটিও উদ্ধার করা হয়।

বৃহষ্পতিবার ২৬ অক্টোবর বেলা সারে এগারো টায় ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান (পিপিএম, সেবা)। এসময় তিনি জানান, ঢাকা জেলা পুলিশের তৎপরতায় এখন মহাসড়কে অপরাধ কমে এসেছে। এখন পুলিশের চোখ ফাঁকি দিয়ে যারাই অপরাধ করছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের গ্রেফতার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ১২ অক্টোবর রাতে একটি পিকআপে ২ লাখ দুই টাকার মার্বেল পাথর বোঝাই করে রংপুরের উদ্দেশ্য রওনা হয় চালক মো. শহিদুল ইসলাম। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরিগেট সংলগ্ন এলাকায় আসামিরা একটি সিএনজি দিয়ে পিকআপের গতিরোধ করেন। পরে চালককে বেধে মার্বেল পাথরের টাইলসের ওপরে ট্রিপল দিয়ে ঢেকে রেখে পিকআপটি ঢাকা-আরিচা মহাসড়কে ঘুরাতে থাকে। এক পর্যায়ে  বিমশমাইল এলাকায় মহাসড়কের পাশে নির্জন জঙ্গলের একটি গাছের সাথে বেধে রাখে চালককে। পরে পিকআপটি নিয়ে আসামিরা পালিযে যায়।

বিজ্ঞাপন

ঘটনার পর দিন সকালে পিকআপের মালিক শহিদুল বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। এঘটনায় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে এবং প্রথমে কাউসারকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে বাকিদের গ্রেফতার করে দুটি টাইলস ব্যাতিত সব টাইলস ও ডাকাতি হওয়া প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের পিকআপটি উদ্ধার করে ডিবি পুলিশ। আসামিদের গ্রেফতারের সময় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম মৃধা ও একজন কনস্টেবল আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ্য রয়েছেন। 

গ্রেফতাররা হলেন—ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার  মধ্যপাড়া আব্দুল্লাহপুর এলাকার মো. হুমায়ূন কবিরের ছেলে মো. কাউছার (২৪), একই থানার খেজুরবাগ এলাকার মৃত দুলালের ছেলে মো. রফিকুল ইসলাম ফয়সাল (২৪), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার পূর্ব কেওরা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মো. মিরাজুল ইসলাম সুমন (৩৫) ও মাদারীপুর জেলার রাজৈর থানার শংকরদী গ্রামের মৃত এমদাদুলের ছেলে মো. মেহেদী হাসান মৃধা (২৬)। তারা সবাই দুর্ধর্ষ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। এদের নামে বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। আসামিদের মধ্যে সিরাজুল ইসলাম সুমনের বিরুদ্ধে দুটি ও মেহেদী হাসান মৃধার বিরুদ্ধে ৮ টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত