নৌকা মার্কায় ভোট দিলে ভাগ্যের পরিবর্তন হয় « বাংলাখবর প্রতিদিন

নৌকা মার্কায় ভোট দিলে ভাগ্যের পরিবর্তন হয়

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৩ | ১০:৩২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৩ | ১০:৩২
Link Copied!

রিপোর্ট: শেখ ফরিদ

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের উদ্দেশ করে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম বলেছেন, নৌকা মার্কায় ভোট দেওয়া মানে আপনাদের ভাগ্যের পরিবর্তন হওয়া,শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

তিনি বলেছেন,নৌকা মার্কায় ভোট দিলে, আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, আপনারা উপকৃত হবেন। প্রধানমন্ত্রী ২০ রকমের ভাতা দিয়ে থাকে। এ ভাতা শেখ হাসিনার আগে কেউ আপনাদের দেয় নাই।

বিজ্ঞাপন

শনিবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ৫হাজার উপকারভোগী এ সভায় অংশ গ্রহণ করেন।

বিএনপিসহ বিরোধীদল গুলো কঠোর সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সাড়ে তিন বছর ক্ষমতায় ছিল। সাড়ে ৩ বছরের পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে ছিল। এ ২১ বছরে যারা ক্ষমতায় আসছে, তারা দেশটাকে একেবারে জাহান্নামে নিয়ে গেছে। কারণ তারাতো দেশ সৃষ্টি করে নাই। তাদের সে দরদও নেই। আর যারা দেশ সৃষ্টি করছে। তারা আজকে ক্ষমতায় আসায় শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে। দেশকে বাঁচাতে হলে দেশের উন্নয়ন করতে হবে।

ভাতাভোগীদের নৌকায় ভোট দেওয়ার শপথ করিয়ে মোরশেদ আলম বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আর ভুল করবেননা। ওই একটা কি আছেনা ধানের শীষ। ওটার জন্য আগে নাকি সব বুড়াবুড়ি পাগল হয়ে যেত। আমিওতো বুড়া। আমারতো মনে হয় আমার বয়সে এখানে কয়জন আছে, আমি জানিনা। আমিতো পাগল হয় নাই। কারণ আমি জানি, আপনারা জানেন, সত্যিকার বাবাকে স্বীকার করতে হবে। দেশটা সৃষ্টি করেছে বঙ্গবন্ধু,বাবা না থাকলে সন্তানের জন্ম হয়না। দেশের পরিচয় দিতে হলে, এ জাতির পিতার পরিচয় দিতে হয়।

বিজ্ঞাপন

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদের সভাপতিত্বে নবীপুর ইউপি চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, সেনবাগ উপজেলা সমাবসেবা অফিসার বোরহান উদ্দিন প্রমূখ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত