খুনের মামলার পলাতক আসামি মজনু গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে র‍্যাব-১২'র অভিযান

খুনের মামলার পলাতক আসামি মজনু গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১২:০৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১২:০৬
Link Copied!

সিরাজগঞ্জে র‌্যাব-১২, এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় অদ্য ০১ নভেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল “বগুড়া জেলার সদর থানাধীন তিনমাথা মোড়ে ভাই-বোন ক্লিনিকে” অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মজনু মিয়া (৫০), পিতা-আব্দুল মজিদ আকন্দ, সাং-সড়াতৈল, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করে।

আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মামলা নং-৪৩/৩৭১, তারিখ-৩০ অক্টোবর ২০২৩ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড মূলে মামলা রুজু করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, আাসামি মোঃ মজনু মিয়া এবং ভিকটিম আব্দুস সাত্তার আপন ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি বণ্টন ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৯-১০-২০২৩ তারিখ রবিবার দুপুরে তাদের মধ্যে জমি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

ঝগড়ার এক পর্যায়ে আসামি মজনু ও তার ভাই মারামারিতে জড়িয়ে পরে এবং মজনু তার লাঠি দিয়ে ভিকটিমকে সজোরে মাথায় আঘাত করে আহত করে। আহত অবস্থায় ভিকটিমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উপরোল্লেখিত ঘটনাটি দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় “সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন” শিরোনামে প্রকাশিত হয়।

উক্ত ঘটনাটি সিরাজগঞ্জ জেলাসহ সারা দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব-১২, সিরাজগঞ্জ হত্যাটির ছায়া তদন্ত শুরু করে। আসামিকে গ্রেফতার করতে র‌্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার ২৪ ঘন্টার মধ্যে উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত