ইলিয়াস হল ছাত্রদল কর্তৃক ঢাকা কলেজের উভয় ফটকে তালা « বাংলাখবর প্রতিদিন

সরকারের অধীনে তফসিল ঘোষণা প্রত্যাখান-একদফা দাবিতে অনড়

ইলিয়াস হল ছাত্রদল কর্তৃক ঢাকা কলেজের উভয় ফটকে তালা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৩ | ১০:২৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৩ | ১০:২৯
Link Copied!
কলেজ গেটে তালা দেয়ার দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সারাদেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির ৫ম ধাপ চলমান। আর এই আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিশেষ করে গত ২৮ অক্টোব বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদ ও বেগম জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, বিএনপির এক দফা দাবি আদায়, চলতি সরকারের অধীনে তফসিল ঘোষণা পত্যাখান করে অবরোধের ৫ম ধাপের ২য় দিনে ঢাকা কলেজের উভয় ফটকে তালা দিয়েছে আখতারুজ্জামান ইলিয়াস হল ছাত্রদলের ব্যানারে ঢাকা কলেজ ছাত্রদল।

আজ বৃহস্পতিবার, (১৬ নভেম্বর) সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে ইলিয়াস হল ছাত্রদলের নেতাকর্মীদের দেখা যায়। ফটকে তালা ঝুলিয়ে দেয়ার বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি আদায়ের আন্দোলন চলবেই।’

‘সেই সাথে এই অবৈধ সরকারের অধীনে চাটুকার ইসির ঘোষিত তফসিল আমরা প্রত্যাখান করছি। সারাদেশব্যাপী অবরোধ কর্মসূচির ৫ম দফার ২য় দিনে, আমরা আখতারুজ্জামান ইলিয়াস হলের ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা কলেজের উভয় ফটকে তালা দিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করছি।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন,’এই সরকার একটি ফ্যাসিস্ট ও স্বৈরাচার। দেশের অধিকাংশ আমলারাও তার গোলাম হয়ে গেছে। চাটুকার সিইসি তাদের মধ্যে অন্যতম। যেখানে আমরা এই অবৈধ সরকার ও সিইসিকেই মানিনা। সেখানে এমন অবৈধভাবে তফসিল ঘোষণাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করাটাই তাদের প্রাপ্য। আমরা বিশ্বাস করি, দেশের সৎ, দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী সবাই এই অবৈধ তফসিল প্রত্যাখান করেছে।’

এসময় ইলিয়াস হল ছাত্রদল নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্রতিবাদী পোস্টার দেখা যায়। সেখানে লেখা ছিলো- “রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত”

বিজ্ঞাপন

অন্য আরেকটি ব্যানারে লেখা ছিলো-“অনিয়মের দেওয়াল ভেঙ্গে স্বদেশটাকে গড়তে হবে”

উল্লেখ্য, এর আগেও কয়েকবার ঢাকা কলেজের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিলো ছাত্রদলের নেতাকর্মীরা। ফটকে তালা দিয়ে ছাত্রদল সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত