মনোনয়ন দাখিল করলেন এ কে এম আজিম « বাংলাখবর প্রতিদিন

দ্বাদশ জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক

মনোনয়ন দাখিল করলেন এ কে এম আজিম

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৩ | ১:৫৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৩ | ১:৫৭
Link Copied!
মনোনয়নপত্র জমা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: বিকাশ হাওলাদার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দাখিল করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম। মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

এ ব্যাপারে এ কে এম আজিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এ শপথ নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নৌকার মনোনয়ন দাখিল করেছি। 

বিজ্ঞাপন

পিরোজপুর শহরকে একটি সুন্দর আধুনিক ও সম্প্রীতির শহরে পরিনত করা, মাদক বিরোধী পিরোজপুর গড়া, যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে নেওয়া, একটি সুন্দর পরিবেশ তৈরী করা। পিরোজপুর-০১ আসনের তিনটি উপজেলা পিরোজপুর সদর, নাজিরপুর এবং ইন্দুরকানীকে আধুনিক সুন্দর সম্প্রীতির উপজেলায় পরিণত করবো। 

তিনি আরো বলেন, পিরোজপুর-০১ আসনে উন্নয়ন হয়েছে কিন্ত যেখানে উন্নয়নের ছোঁয়া কম লেগেছে আমি সেখানে কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা মানুষকে জানাবো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশে এতটা উন্নয়ন হয়েছে।

এর আগে কেউ কখনো এতটা উন্নয়ন করতে পারেনি। আমাকে পিরোজপুর-০১ আসনে নৌকার কান্ডারী করে পাঠালে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে নিয়ে যেতে কাজ করবো। 

বিজ্ঞাপন

এ কে এম আজিম আরো বলেন, আমার রাজনৈতিক শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছি। ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে চেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ  পদে দায়িত্ব পালন করেছি। দির্ঘ দিন ধরে স্বেচ্ছাসেবকলীগের সাথে জড়িত আছি গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করে আসছি।

মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে পিরোজপুরের তিনটি আসনেই নৌকার বিজয় নিশ্চিত করতে চাই সেলক্ষে আমাকে নৌকা না দিলেও মাননীয় প্রধানমন্ত্রী পিরোজপুরের তিনটি আসনে যাকে নৌকা দিয়ে পিরোজপুরে পাঠাবেন আমি আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে কাজ করে যাবো।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত