সিরাজগঞ্জ ৫ আসনে দলের কাছে মনোনয়ন চাইলেন যুবলীগ নেতা সজীব « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জ ৫ আসনে দলের কাছে মনোনয়ন চাইলেন যুবলীগ নেতা সজীব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৩ | ২:০৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৩ | ২:০৫
Link Copied!
মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা সজীব -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৬ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম সজীব দলের কাছে মনোনয়ন চেয়ে কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সজীব আওয়ামী পরিবারের সন্তান তাই তরুন সমাজ ও ভোটারদের মাঝে ক্লিন ইমেজের নেতা হিসাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

তিনি গত ২০ নভেম্বর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে ৬৬ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে এমপি মনোনয়নের জন্য দলীয় মনোনয়ন ফরম উত্তোলন এবং জমা দেন ক্লিন ইমেজের এই নেতা সজীব।

বিজ্ঞাপন

তার দাদা বেলকুচির প্রবীণ রাজনীতিবিদ মরহুম আমির চেয়ারম্যান। তিনি সাবেক ছাত্রলীগের সভাপতি ও প্রতিমন্ত্রী মরহুম আব্দুল মমিন তালুকদার এর রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। মমিন তালুকদার এর রাজনৈতিক সহযোদ্ধা হওয়ার সুবাদে বঙ্গবন্ধুর সাথেও তার ঘনিষ্ঠতা ছিলো।

বঙ্গবন্ধু উত্তরবঙ্গ সফর করলে মমিন তালুকদার এর সাথে তার দাদাও সফর সঙ্গী হইতেন। ক্যাপ্টেন মুনসুর সাহেব যখন বাকশালের সাধারণ সম্পাদক হোন তখন মরহুম আমির চেয়ারম্যান ছিলেন নামের প্রস্তাবকারী। আওয়ামী পরিবারের সন্তান হিসাবে ছোট বয়স থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত।

১৯৯৬ সালের বিএনপির ১৫ ফেব্রুয়ারী নির্বাচন বানচাল থেকে শুরু করে লগি বৈঠার আন্দোলন সক্রিয় অংশ গ্রহণ করেন।তিনি ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছেন। বিভিন্ন সময় কেন্দ্রীয় নেতা হিসাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। যে কারণে কেন্দ্রীয় পর্যায়ে রয়েছে তার ব্যাপক পরিচিত।

বিজ্ঞাপন

এছাড়াও তার বিনয়ী আচরণ দিয়ে ইতিমধ্যেই তিনি দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ ভোটারদের কাছে টানতে সক্ষম হয়েছেন।

স্থানীয় আ.লীগের অনেক নেতাকর্মীর মতে কামরুল ইসলাম সজীব একজন কর্মীবান্ধব ভদ্র নম্র ক্লিন ইমেজের নেতা হিসাবে এলাকায় জনপ্রিয়তা আছে। স্মার্ট বেলকুচি ও চৌহালী নির্বাচনী এলাকার উন্নয়নে তিনি যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে অনেকেই আশা ব্যাক্ত করেন।

কামরুল ইসলাম সজীব বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মমতাময়ী মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত স্মার্ট দেশে পরিনত করতে কাজ করছি। ইতিমধ্যে আমি আমার নির্বাচনী এলাকা বেলকুচি ও চৌহালী উপজেলায় মমতাময়ী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তাসমূহ গণসংযোগ, লিফলেট, পোস্টার ও বিলবোর্ড ও জাতীয় দৈনিক পত্রিকায় সরকারের উন্নয়ন চিত্র প্রকাশের মাধ্যমে জনগণকে অবহিত করে কাজ করেছি।

মসজিদ ও মাদ্রাসা উন্নয়নে কাজ করেছি,করোনা কালীন সময়ে সচেতনতা বৃদ্ধিতে ও অসহায় নিন্ম আয়ের মানুষদের কে সাহায্য সহযোগিতা করেছি,বন্যার সময় গরীব অসহায় দের ত্রান সামগ্রী এবং শীত কালে শীতবস্ত্র বিতরণ,ঈদ সামগ্রী বিতরণ, যুবকদের জন্য খেলাধুলা সরঞ্জাম বিতরণ করেছি। এসব কিছু বিবেচনা করে আওয়ামী লীগ সভানেত্রী মমতাময়ী মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে অবশ্যই মনোনয়ন দিবেন বলে বিশ্বাস করি।

আর যদি আমাকে মনোনয়ন দেয়া হয় তাহলে অবশ্যই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে এই আসনটি মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে উপহার দিতে সক্ষম হবো। স্মার্ট বাংলাদেশে অর্ধশিক্ষিত বেকার যুবকসমাজকে নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে আরও কর্মসংস্থানের ব্যবস্থা করবো।বেলকুচি ও চৌহালী যমুনা নদী ভাঙনরোধে করবো, স্মার্ট তাতশিল্প গড়ে তুলবো, মাদক নির্মূল, জঙ্গিবাদ মুক্ত সমাজ ও গ্রুপিং মুক্ত রাজনীতি এবং সুশাসন প্রতিষ্ঠা করবো।

সর্বোপরি দেশের উন্নয়নে মমতাময়ী মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সহযোগিতায় বেলকুচি ও চৌহালী উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো।

সজীবের মনোনয়ন পত্র জমাদানের পর থেকে দলীয় নেতা কর্মী, তরুন সমাজ ও ভোটারদের মাঝে ব্যাপক সারা জাগিয়ে তুলেছে। ভোটাররা চান বেলকুচি-চৌহালীর পরিবর্তন। সেই পরিবর্তনে তরুন নেতৃত্বের আশা করছেন সবাই।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত