পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিলেন জেলা আ'লীগ সভাপতি আউয়াল « বাংলাখবর প্রতিদিন

পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিলেন জেলা আ’লীগ সভাপতি আউয়াল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৩ | ১২:২৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৩ | ১২:২৫
Link Copied!
স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার প্রেক্ষিতে পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর-ইন্দুরকানী) আসনে সতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের ২ বারের নির্বাচিত প্রাক্তন সাংসদ আলহাজ্ব এ কে এম এ আউয়াল। মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা আওয়ামীলীগের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।

জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব ও প্রতিযোগীতামূলক করতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে উৎসাহ প্রদান করেছেন। এরই প্রেক্ষিতে আজ জেলা আওয়ামীলীগের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের ২ বারের নির্বাচিত প্রাক্তন সাংসদ একে এম এ আউয়ালকে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার একে এম এ আউয়াল এর পক্ষে মনোনয়ন ফরম কেনা হবে এবং ৩০ নভেম্বর বৃহস্পতিবার পিরোজপুর-১ আসন,( পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) উপজেলার সহস্রাধিক নেতা-কর্মীদের সাথে নিয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিবেন।
কার্যালয়ে পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী উপজেলার সহস্রাধিক নেতা-কর্মীদের সামনে নিজেই এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন সাংসদ আলহাজ্ব একে এম এ আউয়াল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব ও প্রতিযোগীতামূলক করতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ঘোষণাকে শ্রদ্ধা জানিয়ে এবং তিন উপজেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষের আহবানে সাড়া দিয়ে আমি পির্জোপুর-১ আসনে সতন্ত্রপ্রার্থী হিসাবে প্রতিদন্ধিতা করছি।

তিনি বলেন, আমি এর আগে এই আসনে ২বার নির্বাচিত এমপি ছিলাম। এবারও পিরোজপুর-১ আসনে আমি বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার জন্য কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সহ-সভাপতি দিলীপ সাধু, সহ-সভাপতি সৈয়দা তাহমিনা আলম, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান খালেক, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ, খান মো. আলাউদ্দিন সদস্য রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, গৌর রায় চৌধুরী, সদর উপজেলা সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দলীয় মনোয়নের জন্য পিরোজপুর-১ আসন থেকে একে এম এ আউয়াল সহ ১৩ জন নেতা-কর্মী আবেদন করেছিলেন। এর মধ্যে নৌকা মার্কার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত