সিরাজগঞ্জ-৫ আসনের আ'লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জ-৫ আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৩ | ১২:৫০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৩ | ১২:৫০
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলকে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে পৌর এলাকার কামারপাড়াস্থ সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের বাস ভবনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শেষে দলীয় ও সমর্থকদের মতামতের ভিক্তিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নুরুল ইসলাম সাজেদুলের নাম ঘোষনা করেন সাবেক মন্ত্রী ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, সাবেক দপ্তর সম্পাদক গাজী আব্দুল মালেক তালুকদার, সাবেক মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক গাজী ফজলুল হক সরকার।

উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি মীর্জা শরিফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদৎ হোসেনসহ বিপুল সংক্ষক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত