ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল « বাংলাখবর প্রতিদিন

হরতাল সমর্থনে রাজপথে সক্রিয় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি

ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৩ | ২:০১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৩ | ২:০১
Link Copied!
ছাত্রদলের বিক্ষোভ মিছিল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৮ম দফায় দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের সমর্থনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: সালাহ্ উদ্দিনের নেতৃত্বে সংসদ ভবন এলাকা অভিমুখে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হরতালের সমর্থনে মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক- মো: জুয়েল খান, ছাত্রদল নেতা শামীম মন্ডল, সাবেক আহ্বায়ক সদস্য- মোঃ ইমরান হোসেন, ছাত্রনেতা মো: আনোয়ার উল্লাহ সোহেল, সেলিম হোসেন, পাভেল হোসেন, নিজাম উদ্দিন অভি, রাকিবুল হাসান শিশির।

এছাড়াও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সহ সাংগঠনিক সম্পাদক মো: তোফায়েল হোসেন, নিজামুল মিরাজ, তেজগাঁও থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি- তারিকুল ইসলাম ড্যানিস, যুগ্ম সাধারণ সম্পাদক- জাকির হোসেন রকি, গুলশান থানা ছাত্রদলের সভাপতি- নাইম সেন্টু, সহ-সভাপতি ইমরান খান, বাড্ডা থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি- হৃদয়, জাকারিয়া, সাগর হোসেন সহ অনেকে মিছিলে অংশ নেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত