
কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা
অনলাইন নিউজ ডেস্ক
মনোনয়ন পত্র জমা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: মোঃ ইব্রাহীম খলিল মোল্লা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে নৌকা প্রার্থী সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর, ২০২৩) শেষ দিনে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন সময়ে মনোনয়ন পত্র জমা দেন।
প্রার্থীরা হলেন, বাংলাদেশ আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরী, স্বতন্ত্র প্রার্থী মেঘনা উপজেলা আ’লীগের সভাপতি মো. শফিকুল আলম, ইসলামী ঐক্য জোটের মনোনীত প্রার্থী মো. আলতাফ হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী সুলতান মহিউদ্দিন।
মনোনয়ন পত্র গুলো জমা নেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার ও মেঘনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া।
এ সময় মনোনয়ন পত্র জমা কালে প্রার্থীদের সাথে নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


