অঢেল সম্পদ মমতাজের-হলফনামায় কম; ভারতের আদালতে ২ মামলা « বাংলাখবর প্রতিদিন

নিজে নবম শ্রেণি পাস: শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক হিসেবে বছরে আয় করেন ৭ লাখ টাকা

অঢেল সম্পদ মমতাজের-হলফনামায় কম; ভারতের আদালতে ২ মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৩ | ৮:৪৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৩ | ৮:৪৬
Link Copied!
মমতাজ ও রাজনীতি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কার ভাগ্যের চাকা কখন কিভাবে খুলে যায়, কেউ বলতে পারে না। তবে একবার ভাগ্য খুলে গেলে চাকা শুধু সামনেই এগোতে থাকে। বিশেষ করে রাজনীতির ভাগ্যের চাকা যদি কারো একবার ঘুরে যায়, তাহলে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয় না। ভাগ্যক্রমে কণ্ঠশিল্পী মমতাজেরও সেই ভাগ্যের চাকা ঘুরে যায়। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছিলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। পরের দুটি জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে যান তিনি। এবার আবারও নৌকার টিকেটে ভোটে মাঠে থাকছেন তিনি।

এবারের নির্বাচনী হলফনামা অনুযায়ী, বাড়ি বা অ্যাপার্টমেন্ট অথবা অন্যান্য ভাড়া, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত, কৃষি ও অন্যান্য খাত থেকে মমতাজের বার্ষিক আয় এখন ৪৯ লাখ ৫৭ হাজার ৮৮৮ টাকা। যা ২০১৮ সালে ছিল ৩৮ লাখ ৮৪ হাজার ২৭৬ টাকা। এমনকি তিনি কোটি টাকার গাড়িতে চড়লেও হলফনামায় সার্বিক সম্পদ দেখিয়েছেন কম।

নবম শ্রেণি পাস মমতাজ বেগম “শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক” হিসেবে কাজ করে বছরে ৭ লাখ টাকা আয় করেন। তার সর্বোচ্চ আয়- সংসদ সদস্য ভাতা ও আনুষঙ্গিক পারিতোষিক ২৩ লাখ ১৮ হাজার টাকা এবং দ্বিতীয় সর্বোচ্চ আয় বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া থেকে ১০ লাখ ৮২ হাজার ৯৯৭ টাকা।

বিজ্ঞাপন

এছাড়াও হলফনামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নগদ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের শেয়ার, স্বর্ণ, যানবাহন, আসবাবপত্র অন্যান্য বাবদ তার অস্থাবর সম্পদের আর্থিক মূল্য ছয় কোটি ৭৫ লাখ ৬৮ হাজার ৭১৮ টাকা। যা ২০১৮ সালে ছিল ছয় কোটি ৫৯ লাখ ৭৬ হাজার ৪৪৭ টাকা। গত ৫ বছরে তার অস্থাবর সম্পদের আর্থিক মূল্য বেড়েছে ১৫ লাখ ৯২ হাজার ২৭১ টাকা।

গত পাঁচ বছরে মমতাজের এক কোটি ২৫ লাখ তিন হাজার ৪৬৪ টাকার স্থাবর সম্পদ কমেছে। ২০১৮ সালে স্থাবর সম্পদের পরিমাণ ছিল ১২ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৯০৮ টাকার যা এখন হয়েছে ১১ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৪৪৪ টাকা।

২০১৮ সালে মোট তিন কোটি ৩৪ লাখ ১১ হাজার ৪৬৪ টাকার দায় ছিল মমতাজের। এই দায় এবার কমে হয়েছে দুই কোটি ৮১ লাখ ৫৮ হাজার টাকা।

বিজ্ঞাপন

২০১৮ সালের হলফনামায় কোনো মামলার কথা উল্লেখ না থাকলেও এবারের হলফনামায় মমতাজ দুটি মামলার কথা উল্লেখ করেছেন। একটি ভারতের কলকাতা হাইকোর্টে, অন্যটি ভারতের বহরমপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে।

উল্লেখ্য, মুর্শিদাবাদে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য একটি আয়োজক সংস্থার প্রধান শক্তিশঙ্কর বাগচীর সঙ্গে মমতাজের একটি লিখিত চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, শক্তিশঙ্করের বিভিন্ন অনুষ্ঠানে মমতাজ নিয়মিত অংশ নিতেন। ২০০৮ সালের ডিসেম্বরে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তার। এ জন্য তিনি অগ্রীম ১৪ লাখ টাকাও নেনে ওই আয়োজক সংস্থার কাছ থেকে। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি ভঙ্গ করে অনুষ্ঠানে উপস্থিত হননি মমতাজ। এর পরেই শক্তিশঙ্কর চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগে মুর্শিদাবাদের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তার বিরুদ্ধে মামলা করেন।

এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত মমতাজকে ডেকে পাঠান। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করায় মামলা হাই কোর্ট পর্যন্ত গড়ায়। কিন্তু এতেও রেহাই পাননি এই সংসদ সদস্য ও সংগীত শিল্পী।

এর আগেও তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি নিয়ে প্রতারণার অভিযোগ ওঠে মমতাজের বিরুদ্ধে। সেই মামলা এখনও তামিলনাড়ুর আদালতে বিচারাধীন। (মামলার তথ্য সূত্র: আনন্দ বাজার পত্রিকা)

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত