ইউসিবি এজেন্ট ব্যাংক সখীপুর শাখার বিরুদ্ধে মারাত্মক প্রতারণার অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

ইউসিবি এজেন্ট ব্যাংক সখীপুর শাখার বিরুদ্ধে মারাত্মক প্রতারণার অভিযোগ

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৩ | ১২:৪২
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৩ | ১২:৪২
Link Copied!

টাঙ্গাইলের সখিপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে টাকা ফেরত পাওয়ার দাবিতে ভুক্তভোগীরা টানা দুইদিন সংবাদ সম্মেলন করেছেন।

ইউনাইটেড কমার্শিয়াল( ইউসিবি) এজেন্ট ব্যাংক সখীপুর শাখার স্বত্বাধিকারী দুলাল শিকদারের বিরুদ্ধে অনেকগুলো সহজ সরল অসহায় সাধারণ মানুষকে ১০-২০ লাখ টাকা করে লোন দেয়ার আশ্বাস দিয়ে জনপ্রতি ১ লাখ থেকে দুই লাখ করে টাকা ঘুষ নেয়ার মারাত্মক অভিযোগ করেন প্রায় ১০-১২ জন ভূক্তভোগী পরিবার।

উপজেলা গেইট সংলগ্ন সখিপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ৯-১০ ডিসেম্বর টানা দুইদিন বেলা ১২.৩০ মিনিটের সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক(ইউসিবি) এজেন্ট ব্যাংক শাখার স্বত্তাধিকারি দুলাল সিকদার এর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহিনুর, নুরুন্নাহার, সাবিনা, শামসুন্নাহার, ফেরদৌসী, খাজা মাইনউদ্দিন, জোসনা, লিপি,ওমেস আলী গং অভিযোগ করে বলেন যে, দুলাল সিকদার তার এজেন্ট ব্যাংক থেকে লোন দিবে বলে ১০লাখ টাকা লোনের জন্য ১লাখ, ২০লাখ টাকা লোনের জন্য ২লাখ টাকা করে জন প্রতি তাদের কাছ থেকে ঘুষ নিয়েছেন। এভাবে প্রতারক দুলাল শিকদার তাদের কাছ থেকে বেশ কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন।

কিন্তু লোন দেই দিচ্ছি করে দীর্ঘদিন প্রতারক দুলাল শিকদার আমাদের হয়রানি করে যাচ্ছেন।ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান,আমরা সরলমনে বিশ্বাস করে লোন পাবার আশায় এতগুলো করে টাকা ধারদেনা করে দিয়ে দীর্ঘদিন যাবৎ দুলাল শিকদারের পিছনে ঘুরছি।কিন্তু ধূর্ত দুলাল শিকদার আমাদের লোন তো দুরের কথা,এখন আমাদের কাছ থেকে নেয়া ঘুষের টাকাও অস্বীকার করছেন।

এহেন অবস্থায় আমরা সাধারণ গরীব ঘরের মানুষ নিদারুণ অসহায় হয়ে মানুষের ধারে ধারে ঘুরেও এর কোন প্রতিকার পাচ্ছি না।উল্টো প্রতারক দুলাল শিকদার বিভিন্ন লোক দিয়ে আমাদের হুমকি ধামকি দিচ্ছেন।

বিজ্ঞাপন

আমরা সখীপুরের সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট এর সুবিচার প্রার্থনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত দুলাল শিকদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত